ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Maruti Suzuki Brezza EV: মারুতি সুজুকির আসন্ন বৈদ্যুতিক গাড়িতে পেয়ে যাবেন অত্যাধুনিক ফিচার, সঙ্গেই থাকবে ৫৫০ কিলোমিটারের রেঞ্জ

ভারতের অটোমোবাইল শিল্পে মারুতি সুজুকি একটা বিশাল বড় নাম। বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী গাড়ি তৈরি করে আসছে এই কোম্পানিটি এবং তার গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে বহু বছর ধরে। বাজারে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবার কোম্পানিটি তার নতুন বৈদ্যুতিক SUV গাড়ি বাজারে আনতে চলেছে। এই নতুন ইলেকট্রিক গাড়ির নাম হতে চলেছে Maruti Suzuki Brezza EV। এই গাড়িটি আপনাদের জন্য এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে আসবে যা আপনি হয়তো আগে কোন গাড়িতে পাননি। চলুন দেখে নেওয়া যাক এই অত্যাধুনিক গাড়ির স্পেসিফিকেশন কিরকম এবং আপনি কতটা সস্তায় এই গাড়িটি কিনতে পারবেন

আপনারা হয়তো অনেকেই জানেন মারুতি সুজুকি এর আগে সিএনজি সংস্করণে এই গাড়িটি চালু করেছিল। সেই সময় এই জনপ্রিয় এসইউভি গাড়িটি সোশ্যাল মিডিয়াতে অনেকের নজর কেড়েছিল। আর এবারে এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক ভেহিকেল এর অপশন। এই গাড়িতেই আপনি পেয়ে যাবেন ৫৫০ কিলোমিটার এর রেঞ্জ যার ফলে আপনি ঘন ঘন ব্যাটারি চার্জ না করেই খুব সহজে দীর্ঘযাত্রা করতে পারবেন।

এই ইলেকট্রিক গাড়িতে একটি মজবুত ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ৬০ কিলোওয়াট ঘন্টা ক্ষমতা বিশিষ্ট একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি যথেষ্ট দক্ষতার সাথে দীর্ঘ দূরত্ব অতিক্রম করার শক্তি প্রদান করে এই গাড়িটিকে। এই এসইউভি একটি ৩২০ লিটার বুট স্পেস আপনাকে দিতে পারে। লাগেজ রাখার যথেষ্ট জায়গা আছে এই গাড়িতে। তার পাশাপাশি আপনার যাত্রার আরামকে বাড়িয়ে তুলতে রয়েছে আরো কিছু দারুন ফিচার। এখনো পর্যন্ত এই গাড়ির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি তবে আগামী বছর এই গাড়িটি ভারতে আসবে বলে মনে করা হচ্ছে। আর এই গাড়ির প্রারম্ভিক মূল্য হবে ১৫ লক্ষ টাকার কাছাকাছি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026