দুর্দান্ত ফিচার এবং শক্তিশালী ইঞ্জিন নিয়ে আসছে Maruti Suzuki Eeco 2024, কবে হবে লঞ্চ? জেনে নিন

ভারতে যে সমস্ত কোম্পানির গাড়ি বেশি বিক্রি হয় তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো মারুতি সুজুকি। এই কোম্পানির Eeco গাড়িটি যেমন পারফরমেন্সের দিক থেকে দুর্দান্ত, তেমনি কিন্তু মাইলেজ এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রেই এই গাড়িটি দারুন পারফরম্যান্স দিতে পারে আপনাকে। নানা সময় গ্রাহকের নানান প্রয়োজন সম্পূর্ণ করতে এই গাড়িটি অনবদ্য। এই গাড়িটি যেমন আপনারা অফ রোডিং এর জন্য ব্যবহার করতে পারেন তেমনি কিন্তু বিজনেস অথবা মার্কেটিংয়ের জন্য এই গাড়ি ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই গাড়িটি একটি মাল্টিপারপাস ভেহিকেল। দামের বিচারে ৭ সিটার সেগমেন্টে এই গাড়ির জুড়ি মেলা ভার।

এবার আবার সম্পূর্ণ নতুন রূপে Maruti Suzuki লঞ্চ করতে চলেছে তাদের Eeco গাড়ি। প্রায় ১১ বছর বাদে আপডেট হতে চলেছে এই ইকো প্যাসেঞ্জার ভেহিকেল। ইতিমধ্যে ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়েছে এই গাড়ির নতুন রূপের কিছু ঝলক যা দেখে ব্যাপক পছন্দ হচ্ছে গ্রাহকদের। নতুন প্রজন্মের Maruti Eeco-এর ডিজাইন বর্তমান মডেল থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে। এতে নতুন ডিজাইন করা ফ্রন্ট প্রোফাইল আছে যেখানে এই নতুন ডিজাইনের বাম্পার, LED হেডলাইট এবং LED DRS সহ ফগল্যাম্প পাওয়া যাবে। এছাড়া এতে থাকবে LED টেল লাইট। আর এই গাড়িতে অ্যালয় হুইল থাকবে।

ইঞ্জিনের কথা বললে এই গাড়িতে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনটি ৮১ bhp শক্তি এবং ১০৪ Nm টর্ক জেনারেট করবে। এতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেখা যাবে। ফিচারের কথা বললে আধুনিক গাড়ির মত এতে বড় টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সাপোর্ট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সুবিধা পেতে চলেছে। এছাড়াও, গাড়ির অন্যান্য হাইলাইটগুলির মধ্যে রয়েছে ক্রুজ কন্ট্রোল, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার আসন, প্রিমিয়াম চামড়ার আসন এবং কি লেস এন্ট্রি। তবে এখনও অব্দি ভারতীয় মার্কেটে এই গাড়ি কবে লঞ্চ করবে সেই নিয়ে কোনো অফিসিয়াল আপডেট দেয়নি কোম্পানি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026