টেক বার্তা

মাত্র ৪ মাসের মধ্যে ধামকাদার ইলেকট্রিক SUV গাড়ি লঞ্চ করছে Maruti Suzuki, একচার্জে চলবে ৫০০ কিলোমিটার

বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ একটা গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকারখানা থেকে শুরু করে গাড়িতে জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত দহনের ফলে বায়ুদূষণে কলুষিত হয়ে যাচ্ছে বিশ্ব। আর ভবিষ্যতের কথা ভেবে গোটা মানবজাতি বর্তমানে পরিবেশ দূষণ কমানোর উদ্দেশ্যে নিরন্তন চেষ্টা করে যাচ্ছে। মানুষ বুঝেছে যে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তুলনায় ইলেকট্রিক গাড়ি বা বাইক আমাদের ভবিষ্যৎ হতে পারে। আর তাই বিভিন্ন কোম্পানিও শুরু করছে ইলেকট্রিক গাড়ির লঞ্চ। বর্তমানে ভারতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক গাড়ির লাইনআপ। এবার এই জনপ্রিয়তাতে ভাগ বসাতে আসছে দেশের জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকি। এই কোম্পানি খুব শীঘ্রই ভারতে একটি একটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে যা ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে।

মারুতি সুজুকির নতুন ইলেকট্রিক গাড়ি

মারুতি সুজুকির সিইও এবং এমডি হিসাশি তাকুচিও জানিয়েছেন যে, কোম্পানি একটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে যা এক চার্জে চলবে ৫০০ কিলোমিটার এবং এটি ৬০ কিলোওয়াট-ঘন্টা ব্যাটারি দ্বারা চালিত হবে। তিনি ২০৩০ সালের মধ্যে উল্লেখযোগ্যভাবে রপ্তানি বাড়াতে কোম্পানির লক্ষ্যও তুলে ধরেন তাঁর বক্তব্যে। তিনি আরও জানান যে মারুতি এই ইভিগুলি ইউরোপ এবং জাপানের মতো বাজারেও রপ্তানি করবে। কোম্পানি তার ইভি গ্রাহকদের জন্য ইভি কেনা সংক্রান্ত উদ্বেগ দূর করতে বিভিন্ন ধরনের সমাধান নিয়ে আসবে বলে জানা গেছে।

Maruti Suzuki eVX 2023

মারুতির প্রথম ইলেকট্রিক গাড়ি eVX 2023 অটো এক্সপোতে দেখানো হয়েছিল। এই গাড়ির চূড়ান্ত মডেল আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হতে পারে এবং ২০২৫ সালের এপ্রিলে লঞ্চ হতে পারে। এই গাড়িটি আধুনিক বৈশিষ্ট্য সহ আসবে। এতে থাকবে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেম (ADAS)। এছাড়াও এতে দেখা যাবে উন্নত প্রযুক্তি যেমন ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সংযোগ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ড্রাইভ মোড, স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, সামঞ্জস্যযোগ্য হেডরেস্ট এবং লেভেল-২ এডিএএস প্রযুক্তি পাওয়া যাবে। এর দাম ২০-২৫ লক্ষ টাকার মধ্যে হতে পারে।মারুতি সুজুকির এই উদ্যোগ ভারতীয় বৈদ্যুতিক গাড়ির বাজারে একটি নতুন যুগের সূচনা করবে বলে মনে করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026