টেক বার্তা

TATA Punch সহ তিনটি গাড়িকে একাই শুইয়ে দেবে মারুতির নতুন গাড়ি, শো-রুমে উপচে পড়ছে ভিড়

মারুতি সুজুকি তার শক্তিশালী গাড়ির জন্য পরিচিত। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে যে মারুতি সুজুকি ভারতে সাব-কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে একটি নতুন গাড়ি চালু করার জন্য কাজ করছে। নতুন গাড়িটি এই সেগমেন্টে টাটা পাঞ্চ, সিট্রোয়েন সি ৩ এবং হুন্দাই এক্সটারের মতো গাড়িগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রসঙ্গত, ১০ লক্ষ টাকার কম দামের গাড়ির জন্য ভারতীয় বাজারে একটি বড় অংশ রয়েছে। সম্প্রতি, হুন্দাইয়ের এক্সটার এই সেগমেন্টে নতুন গাড়ি। এছাড়াও সিট্রোয়েন সি ৩ এয়ারক্রস উন্মোচন হয়েছে ইতিমধ্যে। তবে অনেকেই ভারতে নতুন মারুতি সুজুকি হাসলার লঞ্চ হওয়ায় জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো চলুন জেনে নেওয়া যাক সুজুকির এই গাড়ি সম্পর্কে।

আন্তর্জাতিক বাজারে গাড়িটি কি-লেস এন্ট্রি, পাওয়ার উইন্ডো এবং পাওয়ার মিরর সহ পাওয়া যায়। নিরাপত্তার জন্য এতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ। এ ছাড়া এতে রয়েছে এবিএস সিস্টেম। এটি কোম্পানির ৫ আসনের গাড়ি এবং সিভিটি ট্রান্সমিশন রয়েছে। এই গাড়িতে রয়েছে আটটি আকর্ষণীয় কালার অপশন। মারুতি সুজুকি হাসলারের হুইলবেস ২৪৩৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি। এটি রাস্তায় নিয়ন্ত্রণ করা বেশ সহজ এবং রাইড এক্সপিরিয়েন্স ভালো। গাড়িটিতে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। রিভার্স পার্কিং সেন্সর, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো উন্নত ফিচার রয়েছে গাড়িতে।

বর্তমানে বিশ্ব বাজারে এই গাড়িটিকে অনেকেই পছন্দ করেছেন। মারুতি সুজুকি হাসলার একটি 660 সিসি ইঞ্জিন দ্বারা চালিত। বর্তমানে গাড়িটি LXi, VXi, ZXi, ZXI+ এবং Alpha মোট পাঁচটি ভ্যারিয়েন্ট সহ বাজারে পাওয়া যায়। জানা গিয়েছে, ২০২৫ সালের মধ্যেই এই গাড়ির ইলেকট্রিক ভার্সন আসবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, মারুতি সুজুকি হাস্টলার বিশ্ব বাজারে ২৩ থেকে ৩২ কিমি/লিটার মাইলেজ প্রদান করছে। এটি ৫২ এইচপি পাওয়ার এবং ৬৩ এনএম টর্ক উত্পাদন করতে সক্ষম। গাড়িটির দৈর্ঘ্য ৩৩৯৫ মিমি, প্রস্থ ১৪৭৫ মিমি এবং উচ্চতা প্রায় ১৬৬০ মিমি।

মারুতি সুজুকি হাসলারের এক্স-শোরুম মূল্য ভারতীয় বাজারে ৬.৯৯ লক্ষ টাকা শুরু হয়ে এবং ১০.৪৯ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। জানা গিয়েছে, নতুন আপডেটেড ভার্সনের সঙ্গে এই গাড়ি ভারতে লঞ্চ হতে পারে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালে এই গাড়িটি ভারতীয় বাজারে নিয়ে আসা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026