বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। পরিসংখ্যান অনুযায়ী, দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা এই মারুতি সুজুকি চলতি বছর অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে মোট বিক্রয় ৮.২৮ শতাংশ বেড়ে ১ লাখ ৭৫ হাজার ৯১৬ টি হয়েছে। ঠিক এক বছর আগে জুলাই মাসে বিক্রির পরিমাণ ছিল ১ লাখ ৬২ হাজার ৪৬২ টি।
এই কোম্পানির প্রাইভেট গাড়ি ছাড়াও ব্যাপক বিক্রি হয় কমার্শিয়াল বা যাত্রীবাহী গাড়ি। ভারতীয় বাজারে চলতি বছরে জুলাই মাসে যাত্রীবাহী গাড়ির বিক্রির পরিমাণ আগের বছরের তুলনায় ৬.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে মারুতি সুজুকি তাদের যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছে ১ লাখ ৪২ হাজার ৮৫০ ইউনিট। এত বিক্রি হওয়া সত্ত্বেও কোম্পানির পক্ষে জানানো হয়েছে, “ইলেকট্রনিক যন্ত্রাংশের অভাবে গাড়ির উৎপাদনে সামান্য প্রভাব পড়েছে।”
আপনাদের জানিয়ে রাখি প্রাইভেট গাড়ির মধ্যে মারুতি সুজুকির কম্প্যাক্ট মডেল বালেনো, সেলেরিও, ডিজায়ার, সুইফট, ওয়াগন-আর, অত্যন্ত জনপ্রিয়। শুধুমাত্র ২০২২ সালের জুলাই মাসে এই কম্প্যাক্ট মডেল বিক্রি হয়েছে ৮৪ হাজার ৮১৮ টি।
অন্যদিকে, হুন্ডাই মোটরসের মোট বিক্রয় জুলাই মাসে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারা গত মাসে ৬৩ হাজার ৮৫১ ইউনিট গাড়ি বিক্রি করেছে। তবে চাহিদার নিরিখে বেশ উপরে রয়েছে ভারতীয় কোম্পানি টাটা মোটরস। গত জুলাই মাসে টাটা মোটরস বিক্রি করেছে ৮১ হাজার ৭৯০ ইউনিট। এই কোম্পানির নেক্সন, সাফারি এবং পাঞ্চ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় গ্রাহকদের মধ্যে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…