ভারতের গাড়ির বাজারে বড় খবর। খুব শীঘ্রই মারুতি সুজুকি ইন্ডিয়া ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের নতুন সেভেন সিটার গাড়ি মারুতি সুজুকি ইনভিকটো। দারুণ উন্নত কিছু ফিচারে সজ্জিত হতে চলেছে এই গাড়িটি। ৫ জুলাই এর মধ্যে ভারতের বাজারে চলে আসতে পারে এই গাড়ি। মূলত টয়োটা কোম্পানির ইনোভা হাই ক্রসের উপর ভিত্তি করে এই গাড়িটি তৈরি করতে চলেছে মারুতি সুজুকি ইন্ডিয়া। এছাড়াও কিয়া কার্নিভাল এবং মাহিন্দ্রা XUV 700 গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করবে এটি।
ইতিমধ্যেই মারুতি সুজুকি এই গাড়িটির বুকিং শুরু করে দিয়েছে। আপনি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে মাত্র ২৫ হাজার টাকা টোকেন মানি দিয়ে এই গাড়িটি বুক করতে পারেন। কোম্পানি এই গাড়িতে দুটি ইঞ্জিন অপশন রাখতে চলেছে। প্রথম ইঞ্জিন কি হবে ২ লিটারের পেট্রোল ইঞ্জিন এবং দ্বিতীয়টি হবে ২ লিটারের পেট্রোল হাইব্রিড ইঞ্জিন। এই ইঞ্জিনদুটি ৬৬০০ আরপিএম গতিতে ১৭৪ পিএস সর্বোচ্চ পাওয়ার এবং ২০৪ নিউটন মিটার সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম হবে।
এছাড়াও এই গাড়িতে ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন প্যানেল থাকবে। এছাড়াও থাকবে ফগ ল্যাম্প, পুডল ল্যাম্প, LED DRL, এলইডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এমবিয়েন্ট লাইটিং, অটো ডিমিং ফিচার, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, রিয়ার ডিফগার, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, পাওয়ার টেল গেট এবং সানরুফ। MARUTI SUZUKI এই মুহূর্তে এই গাড়ির দামের সম্পর্কে বিশেষ কোন তথ্য দেয়নি। তবে অনুমান করা হচ্ছে এই গাড়িটি মোটামুটি ২০ লক্ষ টাকার প্রারম্ভিক বাজার মূল্যে ভারতে আসতে পারে। আপনি মাত্র ২৫ হাজার টাকা দিয়েই এই গাড়িটি বুক করার সুযোগ পেয়ে যাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…