দিওয়ালির সময় Hustler লঞ্চ করছে Maruti Suzuki, থাকবে ধামকাদার ফিচার, কত দাম হতে পারে?

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির বাজেট রেঞ্জে WagonR বা Alto এর জুড়ি মেলা ভার। তবে বাজেট মূল্যের মধ্যেই এবার নতুন একটি গাড়ি আনছে মারুতি সুজুকি।

মারুতি সুজুকি কোম্পানি এই গাড়ি প্রসঙ্গে অফিসিয়াল কোনো বিবৃতি দেয়নি এখনও। এই গাড়ির নাম মারুতি সুজুকি Hustler। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই গাড়ি কোম্পানির সবচেয়ে বেশি ফিচারওয়ালা গাড়ি হবে। অনেক অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা থাকলেও, এর দাম খুব একটা বেশি হবে না। এই গাড়ি ভারতে না এলেও অনেক দেশেই চলছে বর্তমানে। এই গাড়ির জনপ্রিয়তা অন্য মাত্রায় গ্রাহকদের মধ্যে।

মনে করা হচ্ছে এই গাড়িতে ৬৫৮ সিসি এর একটি ইঞ্জিন পাওয়া যাবে ৫২ PS পাওয়ার ও ৫১ HP টর্ক উৎপন্ন করবে। এছাড়া এর একটি টার্বো চার্জ ভ্যারিয়েন্ট থাকবে। এতে বড় ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ইঞ্জিন ইন্ডিকেটর, ব্যাটারি ইন্ডিকেটর ইত্যাদি থাকবে। এবার বড় প্রশ্ন এটাই যে এই গাড়ির দাম কত? মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই নতুন Maruti Suzuki Hustler ৭ লাখের কাছাকাছি মূল্যে ভারতীয় বাজারে লঞ্চ করবে এবং এই গাড়িটি চলতি বছরে দিওয়ালির সময় আসতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026