ভারতের বাজারে চলে এলো Maruti-র নতুন পাঁচ দরজা বিশিষ্ট SUV, দেখে নিন ফিচার ও দাম

দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি সম্প্রতি নিয়ে চলে এসেছে তাদের নতুন গাড়ি মারুতি জিমনি। এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক কিছু ফিচার এবং এই মুহূর্তে এসইউভি মার্কেটে অল্প বিস্তর জনপ্রিয়তা পেতে শুরু করেছে এই গাড়িটি। এখনো পর্যন্ত গ্লোবাল মার্কেটে মারুতি জিমনি গাড়ির থ্রি ডোর বিকল্পটি উপলব্ধ। তবে এবারে ভারতীয় মার্কেটের জন্য মারুতি সুজুকি নিয়ে আসছে একটি পাঁচটি দরজা বিশিষ্ট ইউনিট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত এই এসইউভি গাড়ির ১৫ হাজার ইউনিট বুকিং করা হয়ে গিয়েছে। অর্থাৎ বলতে গেলে এসইউভি মার্কেটে নতুন খেলোয়াড় হলেও মারুতি সুজুকি কোম্পানির এই গাড়িটির বেশ ভালো জনপ্রিয়তা তৈরি হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, maruti suzuki কোম্পানি টি এই গাড়িটি বিক্রির জন্য এই মাসেই লঞ্চ করেছে। ভারতের প্রিমিয়াম নেক্সা ডিলারশিপ থেকে এই গাড়ি আপনি কিনতে পারছেন। এই গাড়িতে আপনার জন্য দেওয়া হয়েছে চারটি আলাদা আলাদা বিকল্প। এই গাড়িতে ১.৫ লিটারের ক্ষমতা বিশিষ্ট কে সিরিজ ন্যাচুয়াল এসপায়ার পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি ১০৩ বি এইচ পি পাওয়ার এবং ১৩৪ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে।

এই ইঞ্জিনে দেওয়া হয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং ফোর স্পিড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্স। এছাড়াও ফোর হুইল ড্রাইভ এবং গ্রিপ প্রো সিস্টেম দেওয়া হয়েছে এই গাড়িতে। টেকনিক্যালি এই গাড়িটি অন্যান্য এসইওভি গাড়ির তুলনায় অনেকটাই আধুনিক। পাশাপাশি অফ রোডিং ড্রাইভিং এর জন্যও রয়েছে আধুনিক কিছু ফিচার।

এছাড়াও এই গাড়িতে আপনারা পাচ্ছেন ৯ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে। এছাড়াও স্টিয়ারিং হুইল অনেকটা মারুতি সুজুকি সুইফট গাড়ির মতো দেখতে বানানো হয়েছে। এই গাড়িতে ড্যাশবোর্ড এ মাউন্টেড গ্রাব হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। স্পিডোমিটার এবং বাকি সমস্ত ফিচার বেশ আধুনিক বলা চলে। স্মার্টপ্লে প্রো প্লাস টেকনিক ব্যবহার করা হয়েছে এই গাড়িতে। এছাড়াও সমস্ত ধরনের কানেক্টিভিটি রয়েছে এই নতুন মারুতি সুজুকির জিমনি গাড়িতে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026