নিউজ

এপ্রিলে জিরো সেল, বিরাট অর্থনৈতিক পতন মারুতি সুজুকির

করোনার জেরে ভারতের অর্থনৈতিক অবস্থা ক্রমশ নিম্নমুখী হয়েছে। আগামীদিনে আরও অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে দেশ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের বড়ো বড়ো ব্যবসায়িক সংস্থাগুলির ও অবস্থা সঙ্কটজনক। শুক্রবার মারুতি সুজুকির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ভারতে এপ্রিল মাসে মারুতি সুজুকির একটিও গাড়ি বিক্রি হয়নি। এই প্রথম মারুতি সুজুকি সংস্থা তাদের ব্যবসার ইতিহাসে জিরো সেল রেকর্ড করেছে বলে জানিয়েছে।

করোনা সংক্রমণ রোধ করার জন্য ভারতে চলছে লকডাউন। টানা দীর্ঘদিনের লকডাউনে কার্যত ধুঁকতে বসেছে অর্থনীতি। লকডাউনের জন্যই দেশের সমস্ত শিল্পের দশা বেহাল। ভারতে সারা এপ্রিল মাস জুড়ে মারুতি সুজুকির একটি গাড়িও বিক্রি হয়নি, এই ঘটনা তাদের সংস্থার কাছে প্রথম। সংস্থার এই আর্থিক ক্ষতির জন্য তারা লকডাউনকেই দায়ী করছে।

তবে সংস্থার আর্থিক ক্ষতি হলেও তারা কর্মীদের বেতনে কোনো প্রভাব পড়তে দেবেন না বলে জানিয়েছেন স্কোডা ভক্সওয়াগন, এমজি মোটর ইন্ডিয়া, রেনল্ট-র মতো একাধিক গাড়ি সংস্থা। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে গাড়ি সংস্থাগুলির আর্থিক ক্ষতি হলেও তারা কর্মীদের বেতন কম বা কর্মী ছাঁটাই এগুলি করবেন না বলে জানিয়েছেন। এই দুর্দিনে সংস্থাগুলি কর্মীদের পাশে আছেন বলেও জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026