টেক বার্তা

১ লাখ টাকায় বাড়ি আনতে পারবেন Maruti Suzuki Swift গাড়ি, তারপর মাসে মাত্র এত EMI দিতে হবে

বাজেট মূল্যের গাড়ির কথা বললে যে কোম্পানির নাম ভারতীয় মার্কেটে প্রথমে উঠে আসে তা হল মারুতি সুজুকি। এই কোম্পানির অল্টো, ওয়াগনার থেকে শুরু করে সুইফ্ট পর্যন্ত সব গাড়ি হটকেক ভারতীয় মার্কেটে। হ্যাচব্যাক গাড়ির তালিকায় এই মারুতি সুজুকি Swift ব্যাপক জনপ্রিয় দীর্ঘদিন ধরেই। এটি দেশের সবচেয়ে বিক্রি হওয়া গাড়ির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এই গাড়ির চরম মূল্য ৬ লক্ষ টাকা থেকে শুরু এবং এই গাড়ির টপ মডেলের মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। কিন্তু আপনি যদি এই গাড়ি কিনতে চান এবং এই মুহূর্তে আপনার এত বাজেট না থাকে তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য।

আপনাদের যদি বলি মারুতি সুজুকি Swift এর টপ ভেরিয়েন্ট ZXI Plus DT AMT মাত্র ১ লাখ টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন। ভাবছেন এ কি করে সম্ভব। এই গাড়ির মূল্য ৯.০৩ লাখ টাকা। দিল্লিতে এই গাড়ির অন রোড দাম প্রায় ১০ লাখ ছাড়িয়ে যায়। এই গাড়ি কি করে ১ লাখ টাকায় পাওয়া সম্ভব? তাহলে আপনাকে বলে রাখি এই অসাধারণ ইএমআই ক্যালকুলেশন অফার দিচ্ছে যাতে আপনি মাত্র ১ লাখ টাকায় এই গাড়ি বাড়ি নিয়ে আসতে পারবেন।

আপনি যদি ১০% ডাউন পেমেন্ট করে গাড়ি কিনতে চান তাহলে আপনাকে প্রথমে খরচ করতে হবে ১.০২ লক্ষ টাকা। এরপর আপনি ১ বছর থেকে ৭ বছরের জন্য ঋণ নিতে পারেন। সুদের হার ১০% ও মেয়াদ ৫ বছর হিসেবে ইচ্ছা করলে আপনাকে প্রতি মাসে মাত্র ১৯ হাজার ৪১৫ টাকা করে EMI দিতে হবে। তাই দেরি না করে এই গাড়ি এক্ষুনি বাড়ি নিয়ে আসুন। প্রসঙ্গত উল্লেখ্য, Swift গাড়ির টপ ভেরিয়েন্টে রয়েছে ১.২-লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন (৯০PS এবং ১১৩Nm) দ্বারা চালিত, যা একটি ৫-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং একটি ৫-স্পীড AMT গিয়ারবক্সের সাথে যুক্ত। এছাড়াও, ইঞ্জিন স্টার্ট/স্টপ বৈশিষ্ট্যও পাওয়া যায় যা মাইলেজ বাড়াতে সাহায্য করে। পেট্রোল মোডে গাড়ির মাইলেজ প্রায় ২২ কিমি/লি এবং সিএনজি মোডে মাইলেজ প্রায় ৩০.৯০ কিমি/কেজি।

Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026