৫.৫ লাখ টাকার এই গাড়িটিও দিচ্ছে অসাধারণ মাইলেজ, পাচ্ছেন ৫০ হাজার ছাড়

ভারতে এমন বেশকিছু গাড়ি রয়েছে যা দশকের পর দশক ধরে মানুষের পছন্দের তালিকায় এক নম্বরে থেকে এসেছে। অনেক ধরনের গাড়ি এই সমস্ত গাড়ির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিল বটে, কিন্তু সেগুলি একেবারেই ধোপে টিকতে পারেনি। বরং নিজের জায়গা সুরক্ষিত রেখেছে সেই সমস্ত কালজয়ী গাড়িগুলি। এরকমই একটি গাড়ি হল maruti suzuki কোম্পানির WagonR। এই গাড়িটি বছরের পর বছর ধরে ভারতের মানুষকে নিরাপত্তা দিয়ে আসছে এবং ভালো সার্ভিস দিয়ে আসছে। ২০০৩ সালে এই গাড়িটি প্রথমবার লঞ্চ করা হয়েছিল। বলতে গেলে এই গাড়িটির বয়স ২০ বছরেরও বেশি। এই গাড়িটির মাইলের চমৎকার এবং এতে প্রচুর জায়গা আপনি পাবেন। এছাড়াও বেশ কিছু প্রিমিয়াম ফিচার আপনি পাচ্ছেন এই গাড়ির সাথে যা অত্যন্ত দামি গাড়িতে পাওয়া যায়। ফ্যামিলি কার হিসেবে এই গাড়িটি সকলের কাছে বেশ পছন্দের। এই গাড়ির দাম শুরু হয় ৫.৫৪ লক্ষ টাকা থেকে এবং এর দাম ৭.৪২ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। জুন মাসে এটি সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি হয়েছে ভারতে।

বর্তমানে মারুতি সুজুকি গাড়ির ক্রেতাদের জন্য একটা দারুন সুখবর রয়েছে। জানা যাচ্ছে সম্প্রতি WagonR গাড়িতে একটা দারুন ডিসকাউন্ট অফার চালু করা হয়েছে। জুলাই মাসে এই গাড়িতে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও কোম্পানি ম্যানুয়াল এবং সিএনজি ভেরিয়েন্ট এর উপরে ২৫,০০০ টাকা পর্যন্ত নগদ ছাড়, ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ৪,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট অফার করছে।

এছাড়াও এই গাড়ির অটোমেটিক ভেরিয়েটে আপনি ১৫ হাজার টাকা নগদ ছাড়, ২০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৪০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। LXi, VXi, ZXi ZXi Plus এই চারটি ভেরিয়েন্ট এর উপরে এই অফার দেওয়া হচ্ছে। এর দুটি ভেরিয়েন্ট ম্যানুয়াল এবং সিএনজি বিকল্পের সাথে উপলব্ধ।

এমনকি এই ডিসকাউন্ট অফারের সাথে মারুতি সুজুকির এই গাড়ি পারিবারিক গাড়িও হয়ে উঠেছে। যারা পারিবারিক বাজেট বান্ধব গাড়ি খুঁজছেন তাদের জন্য এটা খুবই আকর্ষণীয় একটি বিকল্প হতে চলেছে। দুর্দান্ত মাইলেজ, দারুন বুট স্পেস, পারফরম্যান্স এবং বাজেটবান্ধব দামের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের প্রয়োজনীয়তা পূরণ করছে এই নতুন মারুতি সুজুকি WagonR। সুতরাং আপনি যদি এরকম একটি গাড়ি কিনতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছাকাছি nexa অথবা যে কোন মারুতি সুজুকি ডিলারশিপে গিয়ে বুক করুন আপনার পছন্দের WagonR।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026