নতুন অবতারে লঞ্চ হবে Maruti Suzuki WagonR, থাকবে পারফরম্যান্সপ্যাক ইঞ্জিন, জানুন বিস্তারিত

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এই কোম্পানির বাজেট মূল্যে গাড়ির কথা বলতে গেলে প্রথমেই যেই গাড়ির কথা মাথায় আসে তা হল WagonR। এই গাড়িটি হল কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি। প্রচুর মানুষ এই বাজেট মূল্যের গাড়িটিকে ব্যাপক পছন্দ করেন।

আসলে ভারতীয় মার্কেটে সেই গাড়ি ব্যাপক পরিমাণে জনপ্রিয় হয় যাদের পারফরমেন্স টপনচ এবং সেইসাথে মাইলেজ দেয়। maruti suzuki কোম্পানির এই WagonR গাড়িটির ইঞ্জিন যেমন শক্তিশালী তেমন পাশাপাশি এই গাড়ি অনেক বেশি মাইলেজ দেয় অন্যান্য গাড়ির তুলনায়। এবার তো ভারতীয় মার্কেটে নতুন পারফরমেন্স আপডেট নিয়ে লঞ্চ হতে চলেছে এই মারুতি সুজুকি ওয়াগনার। নতুন Maruti WagonR-এ আপনি একটি শক্তিশালী ইঞ্জিন দেখতে পাবেন। Maruti WagonR ১.০ লিটার K সিরিজের ডুয়াল-জেট ডুয়াল VVT ইঞ্জিন এবং ১.২ লিটার ইঞ্জিন অপশন পাবেন। পাশাপাশি এটি ১.০ লিটার ইঞ্জিন সহ একটি কোম্পানির লাগানো S-CNG সংস্করণও পাবেন।

অন্যান্য ফিচারস এর কথা বলতে গেলে নতুন WagonR-এ একটি ৭ ইঞ্চি স্মার্টপ্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ইউনিট, ৪ স্পীকার এবং স্টিয়ারিং মাউন্ট কন্ট্রোল পেয়ে যাবেন। আর নতুন ধরনের টপ রুফ, ওআরভিএম এবং পিলারও দেওয়া হয়েছে নতুন ওয়াগনআরে। নতুন এত ফিচারের জন্য অবশ্যই আগের তুলনায় এই গাড়ির দাম সামান্য বৃদ্ধি পাবে। তবে ঠিক কত দাম হবে এবং কবে লঞ্চ করবে তা এখনও কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়নি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026