ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতের বাজারে আসছে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি, দেখে নিন গুরুত্বপূর্ণ ফিচার

খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে মারুতি সুজুকি কোম্পানির প্রথম ইলেকট্রিক গাড়ি eVX। এই গাড়িতে maruti suzuki এমন কিছু বৈশিষ্ট্য যুক্ত করতে চলেছে যা আপনারা অন্যান্য গাড়িতে পাবেন না। এই বৈদ্যুতিক চার চাকার গাড়িতে আপনারা ভালো ব্যাটারি রেঞ্জ পেয়ে যাবেন এবং তার সাথেই পেয়ে যাবেন দুর্দান্ত ডিজাইন। তার সাথেই এই গাড়িটি এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে হাজির হবে যা কিন্তু আপনারা অন্যান্য বৈদ্যুতিক গাড়িতে দেখতে পান না। সব থেকে বড় কথা হলো এই কোম্পানিটি তার দাম এমন রাখতে চলেছে, যা বাজারে অন্যান্য বৈদ্যুতিক গাড়ির তুলনায় অনেকটাই কম। ফলে ভারতের গাড়ির বাজারে কার্যত জাঁকিয়ে বসবে মারুতি কোম্পানির এই নতুন ইলেকট্রিক গাড়ি ।

আপনাদের জানিয়ে রাখি এই নতুন ইলেকট্রিক গাড়িতে আপনারা পেয়ে যাবেন ADAS সিস্টেম যার ফলে যে কোন পরিস্থিতিতে গাড়ির ড্রাইভাররা গাড়ি থামাতে পারবেন। মার্সিডিজ থেকে এই ফিচারটি ভারতের গাড়িতে যুক্ত হওয়া শুরু হয়েছে। এর আগেও টয়োটা কোম্পানিটি একটি ইলেকট্রিক গাড়িতে এই ফিচারটি যুক্ত করার কথা জানিয়েছিল। তবে তার আগেও maruti suzuki নিজেদের গাড়িতে এই ফিচারটি যুক্ত করতে চলেছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন বেশ গ্রিল এবং তার সাথেই নেক্সন এর অত্যাধুনিক রাডার সিস্টেম। এই রাডারের কারণেই ADAS ফিচারটি ভালোভাবে কাজ করতে পারবে।

এই গাড়ির সামনের গ্রিলে একটি বড় মারুতি সুজুকির লোগো থাকবে। এই গাড়ির সামনের দিকের দরজায় থাকবে অত্যাধুনিক ডিজাইন এবং তার সাথেই থাকবে অত্যন্ত সুন্দর টেল লাইট স্ট্রিপ। এই গাড়িতে একটি ব্যাটারী প্যাক দেওয়া হবে ৪৫ কিলোওয়াট ঘন্টা ক্ষমতার। বড় ভেরিয়েন্ট এর ক্ষেত্রে এর ক্ষমতা হবে ৬০ কিলোওয়াট ঘন্টা। এই গাড়ির ব্যাটারি একবার চার্জ দিলে ৫৫০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। লুক এবং ডিজাইনের দিক থেকে অনেকটা MG মোটরসের ইলেকট্রিক গাড়ির মতো হবে এই নতুন গাড়িটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026