টেক বার্তা

৫.৫ লক্ষ টাকার এই গাড়িটি তোলপাড় করছে, Swift-Baleno গাড়িকে সরিয়ে এক নম্বরে এই গাড়ি

ভারতের বাজারে প্রতিমাসে লক্ষ লক্ষ গাড়ি বিক্রি হয় এবং মাঝেমধ্যে নতুন নতুন গাড়ি ভারতে লঞ্চ হয়। ভারতে যেহেতু গাড়ি বিক্রির পরিমাণ অন্যান্য দেশের তুলনায় একটু কম, তাই বিক্রেতারা সাধারণত একটু কম দামের গাড়ি তৈরি করার ক্ষেত্রে বেশি মনোনিবেশ করেন। একটু সস্তা দামের গাড়ি ভারতে বেশি বিক্রি হয়। এসইউভি গাড়ির চাহিদা এই মুহূর্তে কিছুটা বৃদ্ধি পেলেও বর্তমানে মারুতি সুজুকি কোম্পানির হ্যাচ ব্যাক গাড়ির চাহিদা সব থেকে বেশি। ২০২৩ সাল থেকে এখনো পর্যন্ত প্রায় সাত মাস কেটে দিয়েছে এবং আজ আমরা আপনাদের জন্য প্রথম ছয় মাসের গাড়ির বিক্রির একটা পরিসংখ্যান নিয়ে এসেছি। এই তালিকায় ৫.৫ লক্ষ টাকার একটি জনপ্রিয় গাড়ি রয়েছে যা মারুতি সুজুকি সুইফট এবং মারুতি বালেনো সহ অন্যান্য গাড়িকে হারিয়ে এক নম্বরে চলে গিয়েছে। ছয় মাসে এই গাড়ির এক লক্ষেরও বেশি ইউনিট কিনেছেন মানুষ। ২০২৩ সালের প্রথমার্ধ থেকেই এই গাড়ির বিক্রি ছিল সবথেকে বেশি। আর এই গাড়িটি হল maruti suzuki কোম্পানির সবথেকে জনপ্রিয় গাড়ি WagonR।

বিগত ছয় মাসে এই গাড়ির মোট ১,০৯,২৭৮টি ইউনিট বিক্রি হয়েছে যেখানে ২০২২ সালের প্রথমার্ধে বিক্রি হয়েছে ১,১৩,৪০৭ ইউনিট। এই গাড়ি বিক্রি ৬% কমলেও এখনো ভারতের অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ির বিক্রি অনেকটা বেশি। তালিকায় ২ নম্বরে রয়েছে মারুতি সুজুকি সুইফট। এই গাড়িটির বিক্রি যদিও আগের তুলনায় কিছুটা বেড়েছে। ২০২৩ সালের প্রথমার্ধে এই গাড়িটির বিক্রি ১৪.৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,০৪,৪৬৫ ইউনিট হয়েছে।

তালিকায় এর পরের স্থানে রয়েছে মারুতি সুজুকি বলেনো। এই গাড়িটির বিক্রি বার্ষিক ৩৭.৩৪ শতাংশ বেড়েছে এবং এই মুহূর্তে ২০২৩ সালের প্রথমার্ধে এই গাড়িটির ১,০০,১০৭ ইউনিট বিক্রি হয়েছে। ২০২৩ সালের প্রথমার্ধে এই তিনটি গাড়ির এক লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে। তালিকায় এর পরের স্থানে রয়েছে টাটা নেক্সন। গত বছরের একই সময়ে এই গাড়িটির ৮২,৭৭০ টি ইউনিট বিক্রি হয়েছিল। তবে এ বছরে ২০২৩ সালের প্রথমার্ধে এই গাড়ির ৮৭,৫০১টি ইউনিট বিক্রি হয়েছে। তালিকায় ৫ নম্বরে রয়েছে হুন্ডাই কোম্পানির সবথেকে জনপ্রিয় গাড়ি হুণ্ডাই Creta। এই গাড়িটির বিক্রি বার্ষিক ২২.৪৬ শতাংশ বৃদ্ধির সাথে দাঁড়িয়েছে ৮২,৫৬৬ ইউনিটে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026