নিউজ

রাজাবাজারে বিধ্বংসী অগ্নিকান্ড, পুড়ে গেল চালপট্টি

রাজাবাজারের চালপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি আঠা তৈরি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। বিধ্বংসী আগুনের গ্রাসে চালপট্টির অধিকাংশ দোকান এবং দমকলের ১১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। ঘটনাস্থলে দমকল পৌছানোর আগেই প্রায় পুরো চালপট্টিই আগুনের গ্রাসে চলে গিয়েছে। পুড়ে গিয়েছে অধিকাংশ দোকান ও সংলগ্ন একটি বাড়ি। আগুনের তীব্রতা আশপাশের স্থানীয় এলাকার দিকে ছড়াতে থাকে।

রবিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে, দুটোর একটু পরে চালপট্টি থেকে হঠাৎ ধোঁয়া বেরাতে দেখে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন দ্রুত এসে পৌছালেও ঘিঞ্জি এলাকায় ঢুকতে সমস্যা হওয়ায় পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। আগুন বাড়তে থাকায় আরও আটটি ইঞ্জিন আসে দমকলের। জোর কদমে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল আধিকারিকরা। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও কোথাও কোথাও আগুনের ফুলকি দেখা যাচ্ছে।

আরও পড়ুন : পার্শ্বশিক্ষকদের নিয়ে বড়সড় চিন্তা ভাবনা করছেন মুখ্যমন্ত্রী

রবিবার হওয়ায় সেইসময় দোকানপাট প্রায় বন্ধই ছিল চালপট্টিতে, লোকজনও বিশেষ ছিল না। কাজের দিন হলে যে প্রাণহানির আশঙ্কা বেশ হত তেমনটাই মনে করা হচ্ছে তবে ভিতরে কেউ আটকে পড়েছেন কিনা তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
ভয়াবহ এই অগ্নিকান্ডের পর মাথায় হাত চাল ব্যবসায়ীদের। হঠাৎ জীবনে তীব্র বিপর্যয়ে ভেঙে পড়েছেন তারা, বেশিরভাগ ব্যবসায়ীরই সর্বস্ব পুড়ে গিয়েছে।এখন কি করনীয় তার উত্তর নেই তাদের কাছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026