বৈশাখের তীব্র দাবদাহে ইতিমধ্যেই প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। তার মধ্যেই সারাদেশের তাপমাত্রা নিয়ে খারাপ খবর শোনাচ্ছে ভারতীয় জাতীয় আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে আগামী কয়েকদিন ভারতের বেশকিছু রাজ্যে লু বওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী দিল্লিতে আগামী কয়েকদিন পরেই লু বইতে শুরু করবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। আগামী ২৮ এপ্রিল গরমের মাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা মোটামুটি ৪৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। আগামী দিনগুলিতে প্রবল তাপপ্রবাহে পুড়তে পারে চামড়া।
মৌসম ভবন সূত্রে খবর, ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দিল্লি তাপমাত্রা থাকবে ৪০ থেকে ৪২ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। রবিবারে দেশের রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোটামুটি ৩৯.৫ ডিগ্রী সেলসিয়াস। ন্যুনতম তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রী সেলসিয়াস। তবে রাজধানীতে আদ্রতার পরিমাণ ছিল ৩৬ শতাংশ। দিল্লিতে বাতাসে গুণগতমান খুব একটা ভালো নয়। তাই গরম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিগত দুই সপ্তাহে জোরদার হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে। কিন্তু তারপরেই আবহাওয়ার রূপ রীতিমত পাল্টে গিয়েছে। আগামী আরো কয়েকদিন কঠিন হতে চলেছে দিল্লিসহ সারা ভারতের মানুষের জন্য। রাজস্থানের পার্শ্ববর্তী এলাকা থেকে বাতাস বইতে শুরু করেছে। ইতিমধ্যেই মরুভূমি ছুঁয়ে সেই বাতাস যদি ভারতের অন্যান্য জায়গায় প্রবেশ করে তাহলে তাপমাত্রা আরও বাড়বে। সর্বাধিক তাপমাত্রার পরিবর্তন হবে খুব শীঘ্রই।
অন্যদিকে আগামী বৃহস্পতিবার এই মরশুমের সবথেকে উষ্ণতম দিন হতে চলেছে বলে জানিয়েছে আইএমডি। সোমবার এমনই আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় আবহাওয়া দপ্তর। ঠিক ওই দিনেই নিম্নতম তাপমাত্রা এবং উচ্চতম তাপমাত্রার তফাৎ হবে সর্বাধিক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…