খেলা

ম্যাচ ফিক্সিং কাণ্ডে ১০ ঘন্টা ধরে হেনস্থা এই ক্রিকেটারকে

ভারতের বিপক্ষে ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহ প্রকাশ করে শ্রীলঙ্কা সরকার তদন্ত শুরু করেছে। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথাগমাগের মতে, ২০১১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি কেবল ভারতের পক্ষে একটি জয় ছিল কারণ শ্রীলঙ্কার খেলোয়াড়রা ট্রফিটি ভারতের কাছে বিক্রি করেছিল। তিনি ছাড়াও প্রাক্তন শ্রীলঙ্কান তারকা অর্জুন রানাতুঙ্গাও একই অভিযোগ করেছেন।

এই তদন্তের জন্য, বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে ডেকে পাঠানো হয়েছিল। খবরে বলা হয়েছে যে তদন্তের নামে প্রাক্তন এই উইকেটরক্ষককে ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঐদিন সাঙ্গাকারার পাশাপাশি সহ অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকেও ডেকে পাঠানো হয়েছিল। যদিও তিনি আসেননি সেইজন্য পরে তাকে আবার একদিন ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

সাঙ্গাকারাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন বিপুল সংখ্যক ভক্ত দেশের প্রথম সারির এক তারকার উপর দেওয়া এ জাতীয় মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করে। সমাগী জন বালায়েগায়ার যুব ভক্তরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। এই বিক্ষোভের খবরটি ‘দ্য শ্রীলঙ্কা টুইট’ টুইটারে জানিয়ে দেয়। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে কুমার সাঙ্গাকারা বলেছেন যে সত্য শিগগিরই প্রকাশ হয়ে যাবে। জিজ্ঞাসাবাদের সময় তাকে কী কী প্রশ্ন করা হয়েছিল তা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। এর আগে, শ্রীলঙ্কান ক্রিকেটার উপুল থারাঙ্গার পাশাপাশি প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে, শ্রীলঙ্কা ২৭৫ রানের লক্ষ্যূঊও রেখে ভারতের কাছে ছয় উইকেটে হেরেছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026