খেলা

ডার্বির হার ভূলে মুম্বই বধ করতে মরিয়া ইস্টবেঙ্গল

অনেক কষ্টসাধ্য করার পর অবশেষে আইএসএলের দরজা খুলেছে ইস্টবেঙ্গলের সামনে। শুক্রবার অভিষেক ম্যাচেই আইএসএলে প্রথম ডার্বি অভিযান শুরু করেছিল ফাউলাদের ছেলেরা। কিন্তু অভিষেক ম্যাচ বা বলা ভাল ডার্বির হার এখনও ভুলতে পারেনি ইস্টবেঙ্গল। তাও সেই হারের জ্বালা অতীত মনে করে আজ, মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে এস সি ইস্টবেঙ্গল। বিপক্ষ দল মুম্বই সিটি এফসি।

এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে নাস্তানাবুদ হয়ে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া মশাল বাহিনী। প্রথম ম্যাচে হার হলেও এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে দলের বিরুদ্ধে লড়াকু মনোভাব দেখে সন্তুষ্ট ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্স। তিনি দলের লড়াকু মনোভাব প্রসঙ্গে বলেন, ‘আমরা যথেষ্ট ভাল খেলেছি। মনে রাখবেন আমরা মাত্র দু তিন সপ্তাহ একসঙ্গে ট্রেনিং করার সময় পেয়েছি। তবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খুবই কঠিন ম্যাচ হবে। ওদের দলে বিশ্বমানের ফুটবলার রয়েছে। তবুও আমি নিশ্চিত, আমরা ঘুরে দাঁড়াবই। সমর্থকদের একটা ভাল পারফরম্যান্স উপহার দিতে চাই।’

রবি ফাউলারের স্টাইলের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছেন লাল-হলুদ ফুটবলাররা। আইএসএলে সুযোগ পাওয়ার পর নিজেদের তৈরি করার জন্য বেশি সময় পায়নি তাঁরা। তাই এক একটা ম্যাচ ধরে ধরে ফেলতে চাইছেন ফাউলার। মুম্বইয়ের বিরুদ্ধে রক্ষণের ওপর বেশি জোর দিতে চান লাল-হলুদ কোচ। ডার্বি হারার পর সেভাবে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। কিন্তু মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে তিনি বলেন, ‘মুম্বই খুব শক্তিশালী দল। এই দলের ম্যানেজারও খুব ভাল। তবে আমাদের ছেলেরা কী করতে পারে, তা আগের ম্যাচেই দেখিয়ে দিতে পেরেছি।’

অন্যদিকে, মুম্বই সিটি এফসির কোচ সার্জিও লোবেরা গত মরশুমে এফসি গোয়াতে ছিলেন। তবে এবারে মুম্বইয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। তবে দায়িত্ব নিয়ে যে খুব সফল হয়েছেন, এমনটা নয়। প্রথম ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে অবশ্য পুরনো দল এফসি গোয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই। এখন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াকু মনোভাব নিয়ে খেলতে নামলেও ম্যাচের ফলাফল কী হয়, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026