প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে হেরে জয় পাওয়ার আশায় আজ, বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মুম্বই সিটি এফসি। আইএসএলের শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে মুম্বইয়ের ফুটবলারদের। তাই দ্বিতীয় ম্যাচে সেই হারের জ্বালা ভুলে জয়ে ফিরতে মরিয়া আরব সাগরের এই দল।
উল্টোদিকে এফসি গোয়ার গ্রাফটা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে হারের মুখ হয়তো সপ্তম আইএসএলে এখনও পর্যন্ত দেখতে হয়নি এই দলকে। তবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমে জয় হাসিল করতেও পারেনি সমুদ্র সৈকতের এই দল। বরং ড্র দিয়ে ম্যাচ শেষ করতে হয়েছিল সেদিন। তাই একাধারে গোয়া এবং মুম্বই দুই দলই জয়ের লক্ষ্যে আজ নিজেদের সেরাটা দেবে বলেই মনে করছে ফুটবল মহল।
দুই দলেই রয়েছেন তারকাখচিত ফুটবলাররা। তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেল রয়েছে দুই দলেই। যদিও এফসি গোয়তে বিদেশি ফুটবলারের আধিক্য বেশি, তবুও দেশি-বিদেশি সব যোদ্ধাদের নিয়ে মুম্বই বধ করতে মরিয়া এফসি গোয়া। অন্যদিকে, ফার্নান্ডোর ছেলেরা এক ইঞ্চি জমিও জমি গোয়াকে ছাড়বে না বলেই ধরে নেওয়া যায়। সুতরাং, প্রতিবেশী দুই শহরের এই লড়াই আজ জমজমাটি হতে চলেছে, এমনটা বলাই যায়।
The Ton may still be buzzing over Bridgerton season 4, but fans are already speculating…
Tampa Bay Buccaneers wide receiver Tez Johnson is facing intense public scrutiny after his ex-fiancée,…
The knives are out at the box office as Paramount’s Scream 7 slashes into theaters…
The season opens with King Kong storming an Apex Cybernetics camp on Skull Island. The…
— Andy Cohen, Bravo’s Real Housewives producer and reunion host, offered a heartfelt tribute to…
Key Points Apple is expected to unveil a refreshed MacBook Air alongside its low-cost MacBook…