খেলা

আজ তিলক ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই জামশেদপুর বনাম চেন্নাইন এফসির

গোয়া: ভাস্কো দা গামার তিলক ময়দানে আইএসএলের সপ্তম সংস্করণে আজ, মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি এবং চেন্নাইন এফসি। গতবারের রানার্স আপ দলকে হারিয়ে আইএসএল অভিযান শুরু করতে চায় জামশেদপুর। অন্যদিকে, একটুর জন্য চ্যাম্পিয়ন খেতাব হারানোর দুঃখ ভুলে নতুন করে চ্যাম্পিয়ন খেতাব জেতার জন্য জয় দিয়ে এবারের আইএসএল অভিযানের সূচনা করতে চায় চেন্নাইন এফসি।

গত মরশুমের রানার্স আপ হওয়ার পর চেন্নাইন এফসি থেকে বেরিয়ে আসা কোচ জামশেদপুর এফসিতে সই করেছেন। তাই নতুন কোচ বা ম্যানেজারের তত্ত্বাবধানে কার্যত ডিফেন্সিভ ওয়েতে গতবারের রানার্স আপ দলকে হারিয়ে তিন পয়েনট ঘরে তুলতে মরিয়া জামশেদপুরের ছেলেরা। যদিও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কিন্তু চেন্নাইন এফসি ফুটবলাররাও।

আইএসএল সিজন ৩-এ নিজেদের অভিযান শুরু করেছিল জামশেদপুর এফসি। আর চেন্নাইন এফসি প্রথম সংস্করণ থেকেই নিজেদের পারফরম্যান্স দেখিয়ে আসছে। যার মধ্যে সেরা পারফর্মেন্স দেখিয়েছিল গতবার। একটুর জন্য এটিকের কাছে হার স্বীকার করে রানার্স আপের ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন না হওয়ার দুঃখ ভুলতে হয়েছিল চেন্নাইন এফসি ফুটবলারদের। কিন্তু এবারে সেই হারকে নিজেদের শক্তি বানিয়ে কার্যত চ্যাম্পিয়ন খেতাব জিততে মরিয়া এই দল। এখন শেষমেষ আইএসএলে আজকের ম্যাচে কোন দল জেতে, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026