খেলা

জয়ের লক্ষ্যে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে ফাউলারের ছেলেরা

গোয়া: আইএসএল শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে ফুটবলের কোটিপতি লিগ খেলার ছাড়পত্র পেয়েছিল ইস্টবেঙ্গল। স্পনসর সমস্যার কারণে মোহনবাগানের মত সহজেই আইএসএলের ছাড়পত্র পায়নি বাংলার অন্যতম প্রাচীন এই দল। তবে অবশেষে ছাড়পত্র পেলেও আইএসএল খেলার জন্য যতটা প্রস্তুতির প্রয়োজন, ততটা প্রস্তুতি নিতে পারেনি ফাউলারের ছেলেরা। তাই অভিষেক ম্যাচ তথা আইএসএলের প্রথম ডার্বিতে এটিকে-মোহনবাগানের কাছে হারের মুখ দেখেছিল এসসি ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচেও জয় ছিল অধরা। তাই আজ, শনিবার তৃতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নামতে চলেছে ফাউলারের ছেলেরা।

একে তো আইএসএল শুরু হওয়ার আগে প্রস্তুতির জন্য বেশি সময় না পাওয়া, তার ওপর দলের মধ্যে চোটের আবহাওয়া কার্যত চিন্তায় ফেলে দিয়েছে ইস্টবেঙ্গল কোচকে। অ্যারন আমোদির গোড়ালিতে চোট। তার ওপর আগের ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে হয়তো ছিটকে গিয়েছেন ড্যানিয়েল ফক্স। জেজে ৯০ মিনিট খেলার অবস্থায় নেই। সব মিলিয়ে তৃতীয় ম্যাচে খেলতে নামার আগে দল সাজাতে হিমশিম খেতে হচ্ছে লিভারপুলের প্রাক্তন কিংবদন্তি রবি ফাউলারকে।

অন্যদিকে, তিনটি ম্যাচ খেলার পর একটাতেও না হেরে আত্মবিশ্বাস ও তারুণ্যের শক্তিতে ভরপুর রয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। যেমন হারের মুখ দেখতে হয়নি এই দলকে, তেমন জয়ের হাসিও মাত্র একবার ফুটেছে। বাকি দুটি ম্যাচ ড্র করে নর্থইস্ট ইউনাইটেড। স্প্যানিশ কোচ জেরার নাসা আস্থা রেখেছেন দলের ভারতীয় ফুটবলারদের ওপর। আর তা দিয়ে ইস্টবেঙ্গলের দুর্বলতার সুযোগ নিয়ে সহজেই পয়েন্ট ঘরে তুলতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। এখন কোন দল শেষমেশ জেতে, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026