ওড়িশা: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই আইএসএলের সপ্তম মরশুমে চতুর্থ ম্যাচে মুখোমুখি হতে চলেছে এফসি ওড়িশা বনাম হায়দরাবাদ এফসি। গত বছর এই দুটি দলের অভিষেক ঘটেছিল। দিল্লি ডায়নামোজ এবং পুনে সিটি এফসির পরিবর্তে আইএসএলের ষষ্ঠ সংস্করণে এই দুটি দলের আত্মপ্রকাশ ঘটে। যদিও দুটো দলের পারফরম্যান্সের ভিত্তিতে দুটি দলই একই পজিশনে টুর্নামেন্ট শেষ করেছিল। তবে দ্বিতীয় মরশুমে চ্যাম্পিয়ন খেতাব জিততে মরিয়া দুই দল।
ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে এই নতুন দুই দল। যারা এটিকে-মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের থেকে আইএসএলের অভিজ্ঞতার দিক থেকে একধাপ এগিয়ে। যদিও দলের নিরিখে ইস্টবেঙ্গল এবং এটিকে-মোহনবাগান অনেকটাই এগিয়ে, তবুও আইএসএল খেলার অভিজ্ঞতা এফসি ওড়িশা এবং হায়দরাবাদ এফসির বেশি রয়েছে। তারুণ্যে ভরা দুটি দলকে সাজানো হয়েছে। যেখানে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে নিজের শহরের খেলোয়াড়দের সমানভাবে গুরুত্ব দিয়ে সুযোগ দেওয়া হয়েছে। কেউই কাউকে সমীহ করে ছাড়ছে না।
প্রথম ম্যাচে খেলতে নামার আগে দুটি দলে আত্মবিশ্বাস ভরপুর রয়েছে। তাই সপ্তাহের প্রথমেই এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ যথেষ্ট চড়া। যদিও করোনা পরিস্থিতির মধ্যে গ্যালারিতে দর্শকরা খেলা দেখতে পারছেন না। তাই সবটাই টেলিভিশনের পর্দায় এবং মোবাইল ফোনের পর্দায় উপভোগ করতে হচ্ছে। আজকের ম্যাচে কোন দল জেতে এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…