নিউজ

সুখবর যাত্রীদের জন্য, এবারে স্টেশনের তালিকায় যুক্ত হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার এই প্রান্তিক জায়গাটি

ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস কার্যত স্মরণীয় হয়ে রইল ক্যানিংবাসীর জন্য। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে নতুন স্টেশন পেল ক্যানিং এর বাসিন্দারা। ১৫ আগস্ট এর দিন উদ্বোধন হলো ক্যানিংয়ের নতুন স্টেশন, নাম মাতলা হল্ট। স্থানীয় মানুষজন যে স্টেশনকে এতদিন চাঁদখালি হল্ট নামে পরিচিতি দিয়েছিলেন, সেই স্টেশনের নাম এবারে হল মাতলা হল্ট। নতুন নামে পথ চলা শুরু করল আজ এই স্টেশনটি। মাতলা হল ক্যানিং আর তালদির মধ্যবর্তী স্টেশন। ইতিমধ্যেই রেলের তরফে একটি সরকারি নির্দেশিকার মাধ্যমে এই স্টেশনের নামকরণের ঘোষণা করে দেওয়া হয়েছে।

ক্যানিং এর ঐতিহ্যবাহী এবং সুন্দরবনের সবথেকে ভয়ংকর নদী ছিল মাতলা নদী। একটা সময় এই মাতলা নদীর রূপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার জন্য এই নদী স্থান পেয়েছে ইতিহাসের পাতায়। ব্রিটিশ আমলে এই মাতলা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বাণিজ্য নগরী ক্যানিং। এই শহরে এসেছিল রাইস মিল, বন্দর এবং সবকিছুই। মাতলা নদীকে কেন্দ্র করেই সবকিছু তৈরি হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার এই প্রান্তিক জেলায়। তবে কালের নিয়মে অবশ্য হারিয়ে গিয়েছে এই মাতলা নদীর গভীরতা। এই নদীটি এই মুহূর্তে একটি মৃতপ্রায় জলধারা যা প্রতি মুহূর্তে ইতিহাসকে সাক্ষী রেখে চলেছে। সেই ঐতিহাসিক মাতলা নদীকে বা রেলস্টেশনের পাঠাতে স্থান দিতে চলেছে ভারতীয় রেলওয়ে।

আপনাদের জানিয়ে রাখি ভারতীয় রেলওয়ের শিয়ালদহ দক্ষিণ শাখার অন্তিম স্টেশন হচ্ছে ক্যানিং। এই স্টেশনের পর আর কোন ট্রেন যেতে পারে না। এই ক্যানিং স্টেশনের আগের স্টেশনটির নাম তালদি। এই দুটি স্টেশনের মধ্যবর্তী নতুন স্টেশনের নামকরণ করা হয়েছে মাতলা নদীর নামে। ক্যানিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরত্বে আর তালদি থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত হতে চলেছে এই মাতলা হল্ট।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026