পলিটিক্স

“প্রতিশ্রুতি কোনদিন পূরণ করা হয় না, তাই আমরা ২১ বিধানসভার ভোট বয়কট করব”, মুখ্যমন্ত্রীর সফরের আগেই বিস্ফোরক মতুয়ারা

প্রতিবছর অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও মতুয়া সম্প্রদায়ের কোনো পরিবর্তন হয় না। এই কারণে এবারে অল ইন্ডিয়া মতুয়া সংঘের প্রতিনিধিরা এবারে ডাক দিলেন ভোট বয়কট এর। মুখ্যমন্ত্রীর পশ্চিম বর্ধমান সফরের ঠিক আগে এই ঘোষণা করলেন মতুয়া সম্প্রদায়।

সোমবার একটি সাংবাদিক বৈঠকে অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাংগঠনিক সম্পাদক সুভাষ গোসাই অভিযোগ করেন, “আমাদের কথা কেউ রাখেনা। আমরা না আজ অব্দি পেয়েছি জমির পাট্টা না পেয়েছি সরকারি কোন প্রকল্পের সুবিধা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সরলীকরণের ঘোষণা করেছিলেন। কিন্তু বাস্তব অভিজ্ঞতায় আমরা সেরকম কোনো সুবিধা পাইনি। বার বার আবেদন করা সত্ত্বেও আমাদের আবেদনে কোন কাজ করা হয়নি। এই কারণে আমরা এই বছর ভোট বয়কট করতে বাধ্য হচ্ছি।”

মতুয়া সংঘের আরও দাবি,” আড়াই কোটির মত ভোটার আছে ৮৬টি বিধান সভাতে। তাই আমরা কিন্তু নির্ণায়ক শক্তি। প্রতিবার ভোট আসে। পশ্চিম বর্ধমান জেলাতে সকলেই এসে প্রতিশ্রুতি দেন। এই জেলাতে মোট ৫৬ হাজারের মত ভোটার আছে। কিন্তু কোন লাভ হয় না।”

তার আরও দাবি,”প্রতি বছর রাজনৈতিক নেতারা আসেন। তারা প্রতিশ্রুতি দেন। আমরা প্রতি বছর তাদের মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পড়ে তাদেরকে ভোট দেই। কিন্তু আমাদের কোনোদিন কোনো উন্নতি হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জমির পাট্টা দিয়েছিলেন। কিন্তু সেই পাট্টা কিন্তু আমরা পাইনি। অন্যদিকে সার্টিফিকেট পেতে সরলীকরণের কথা বলা হয়েছিল। সেই ক্ষেত্রেও আমরা কোন সুযোগ সুবিধা পাচ্ছিনা। যদি এখনও পর্যন্ত কোনো সুরাহা না হয়, তাহলে আমরা একুশের বিধানসভা নির্বাচন বয়কট করতে বাধ্য হবো।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026