চলতি বছরের শুরুতেই নিজের দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে গোয়াতে সাত পাকে বাঁধা পড়েছেন মৌনি রায়। ঘটা করে সেরে এসেছেন মধুচন্দ্রিমাও। তবে বিয়ের পর স্বল্পসময়ের একটি বিরতি নিলেও খুব শীঘ্রই কাজে ফিরে এসেছিলেন তিনি। চলতি বছরেই তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। সেই প্রসঙ্গে প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে সম্প্রতি ছবির সূত্র ধরে নয় নিজের লুকের জন্যই মিডিয়ার আলোতে মৌনি রায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের একটি ইনস্টারিল ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। এই ভিডিওতে অভিনেত্রীকে একেবারে ট্র্যাডিশনাল সাজে দেখা গিয়েছে। খোলা চুলে, মেরুন রঙের শাড়িতে দেখা মিলেছে তার। গোটা শাড়িতে ছিল বাহারি কাজ। স্লিভলেস, টিউব কাটিং ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। পাশাপাশি নিজের সাজ পূরণ করার জন্য স্মোকি আইজে ও হালকা মেকাপে দেখা গিয়েছে তাকে। শাড়িতে অভিনেত্রীকে রীতিমতো মোহময়ী লাগছিল, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি অভিনেত্রীর এই ট্রেডিশনাল সাজ নজর কেড়েছে নেটনাগরিকদের পাশাপাশি তার ভক্তদেরও। রইল সেই ভিডিও।
নেটনাগরিকদের পাশাপাশি নেটিজেনরাও রীতিমত মন্ত্রমুগ্ধ হয়েছেন অভিনেত্রীর নতুন লুকে। নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন শেয়ার হওয়া রিল ভিডিওর কমেন্টবক্সেই। ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ভালবাসায় ভরা মন্তব্য চোখে পড়বে। আপাতত, অভিনেত্রীর ভক্তরা তাকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন। সম্ভবত, চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’। ছবির অফিসিয়াল ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শোরগোল শুরু হয়ে গিয়েছে দর্শকমহলে। মৌনি রায় ছাড়াও ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা মিলবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। এছাড়াও থাকবেন ইন্ডাস্ট্রির নামিদামি তারকারা। অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…