নয়াদিল্লি: আর মাত্র ছ’দিনের অপেক্ষা। তারপরেই মা আসছেন। সকলের একটাই কামনা, করোনামুক্ত পৃথিবী উপহার দিয়ে যাক মা। তবে দেশ জুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, আর এর মধ্যেই উৎসব পালনে রয়েছে কিছু বিধিনিষেধ। যদিও অনেক ক্ষেত্রেই তা ভুলে মার্কেটিংয়ে মেতেছে পশ্চিমবঙ্গের আমজনতা। তবুও তাতে আশঙ্কার ভ্রুকুটি দেখছেন রাজ্যের চিকিৎসকরা। এমতাবস্থায় সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শারদীয়ার বোধনেই পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ কথা আগেই ঘোষণা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। আর এবার আরও একটি চমকপ্রদ ঘোষণা করা হয়েছে। ষষ্ঠীর দিন শুধু ভাষণ নয়, কলকাতার একটি পুজো উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ২২ অক্টোবর, মহাষষ্ঠী। আর এদিনই রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদি। রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে এমন একটি আবেদন করা হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। আর সেই আবেদনেই সাড়া দিয়েছেন তিনি। তবে করোনা আবহের কারণে ভার্চুয়াল ভাষণ দেবেন মোদি। এর পাশাপাশি একটি পুজো উদ্বোধন করার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু কোন পুজো? পুজো মণ্ডপ খুঁজতে গিয়ে কার্যত নাজেহাল হতে হয়েছে বাংলার বিজেপি নেতৃত্বকে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, শাসকদলের ভয়ে কোনও পুজো মণ্ডপ প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করাতে সহমত হচ্ছে না। তবে শেষমেষ সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের পুজোর কথা ভেবেছে রাজ্য বিজেপি। গতকাল, মঙ্গলবার সেই পূজো মন্ডপ পরিদর্শন করতে যান বিজেপির নেতারা। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছ। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হলে দিল্লি থেকে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার পাশাপাশি ভার্চুয়ালি এই পুজো মণ্ডপ উদ্বোধনও করবেন মোদি।
প্রসঙ্গত, এবার মহালয়ার দিন মা দুর্গার কাছে করোনা মুক্তির প্রার্থনা করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে ‘শুভ মহালয়া’ টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে বাঙালির মনে জায়গা করে নিতে চাইছে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দুর্গাপূজা বা দুর্গোৎসব বাঙালির মনে একটা সেন্টিমেন্টের জায়গা। আর সেই সেন্টিমেন্টকেই ছুতে চাইছেন প্রধানমন্ত্রী, এমনটাই ধারণা সকলের। আর তাই মা দুর্গার বোধনের দিন নিজের বিধানসভা নির্বাচনের ছকের বোধন করতে চাইছে বিজেপি, এমনটা বলাই যায়।
The Yellowstone universe is expanding once again, and this time it’s bringing in a familiar…
Camila Cabello is turning heads once again with her latest Instagram post. The pop star…
Hollywood is mourning the loss of Robert Carradine, the veteran actor best known for his…
Cardi B is shutting down critics who questioned her dedication to her latest concert run,…
Universal Music Group U.K.’s Globe division, long known for placing music in films, TV, games,…
BAFTA-winning filmmaker Lynne Ramsay will be honored with the Cinema City Honorary Award at the…