নিউজ

উৎসব শেষে ঊর্ধ্বমুখী হতে পারে পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে ভারতের অর্থনীতি এই মুহূর্তে তলানিতে এসে ঠেকেছে। তাই বাজারে চাহিদা বাড়ানোর জন্য অনেক প্রয়াস নিচ্ছে কেন্দ্র। এমনকি অর্থনীতির মন্দা বাজারের জন্য শাক-সবজির দাম আকাশছোঁয়া। পেঁয়াজ কাটতে নয়, এখন পেঁয়াজ কিনতে লোকের চোখে জল চলে আসছে। আর এমন সময় এবার ঊর্ধ্বমুখী হতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। তাই আগেভাগে আপনার গাড়ির ট্যাঙ্ক ভরে নিন। কারণ, উৎসব মরশুম কাটলেই বাড়তে চলেছে পেট্রোল-ডিজেলের দর। সূত্রের খবর, ৬ টাকা পর্যন্ত দামি হতে চলেছে পেট্রোল-ডিজেল।

দেশের সরকারি কোষাগারের অবস্থা সঙ্গিন। খরচ চালানোর জন্য আরও অর্থের দরকার। অপরিশোধিত তেলের দাম কমায় পেট্রোল-ডিজেলের দর কমা উচিত। কিন্তু সরকার এই পরিস্থিতিতে অর্থের সংস্থান করতে চাইছে। তাই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যা ৬ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে খবর। চলতি বছরে ইতিমধ্যেই পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র।

পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা। ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে।এখন পেট্রোলে প্রতি লিটারে সরকারকে কর-শুল্ক বাবদ দিতে হয় ৩১.৮৩ টাকা। সুতরাং, সব মিলিয়ে উৎসব শেষ হলেই এমনকি বিহারে বিধানসভা নির্বাচন কেটে গেলেই পেট্রোল-ডিজেলের দাম বাড়বে এবং তাতে মধ্যবিত্তের অন্তত মাথায় হাত পড়বে, এমনটা বলাই যায়। যদিও পেট্রোল-ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাসের দাম বাড়বে কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম খবর পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026