লাহোর: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার নিজামুল হক বর্তমানে পাকিস্তান দলের হেড কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন। কিন্তু জানা গিয়েছে নিজামুল হকের দায়িত্ব কিছুটা হলেও কম হতে চলেছে। প্রধান নির্বাচকের পদ থেকে তাঁকে অব্যাহতি দিতে চলেছেন পিসিবি। তার জায়গায় নতুন প্রধান নির্বাচক হিসেবে পাকিস্তানের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতারকে আনার চিন্তা-ভাবনা করেছে পিসিবি। এর ফলে প্রধান নির্বাচকের পদ পেতে পারেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
শোয়েব আখতার নিজেই জানিয়েছেন, পিসিবি-র সঙ্গে তাঁর আলোচনা চলছে। শীঘ্রই সে দেশের ক্রিকেটের বড় দায়িত্ব তিনি পেতে পারেন। নির্বাচক প্রধানের দায়িত্বে তাঁকে দেখতে পাওয়া ইঙ্গিত মিলেছে।
প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেটে শোয়েব আখতারের ভূমিকা অনস্বীকার্য। বাইশ গজে তার পেস বোলিংয়ের দাপট আজও অনুপ্রেরণা দেয় তরুণ পেস বোলারদের। আর সকলের প্রিয় ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নির্বাচনের দায়িত্বে পাকিস্তান ক্রিকেটের উন্নতি হবে বলেই মনে করছে ক্রিকেটমহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…