এবারে গ্রাহকদের বড়সড় ধাক্কা দিতে চলেছে দেশের দুটি সরকারি ব্যাংক। মার্জিনাল কস্ট অফ ফান্ড বেস্ট লেন্ডিং রেট অর্থাৎ MCLR বৃদ্ধি করল ভারতের দুটি বড় সরকারি ব্যাংক অফ বরোদা এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। দুটি ব্যাংক তাদের এমসিএলআর ০.১০ শতাংশ করে বৃদ্ধি করেছে। এর ফলে গ্রাহকদের কাছে বেশিরভাগ ঋণ আরো মহার্ঘ হতে চলেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এর সরাসরি প্রভাব পড়বে গাড়ি গৃহ এবং ব্যক্তির ঋণের উপরে।
ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের নতুন সুদের হার ১০ সেপ্টেম্বর থেকে লাগু হতে শুরু করেছে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে এক মাসের জন্য এই এমসিএলআর রেট রাখা হয়েছে ৭.১৫ শতাংশ। অন্যদিকে তিন এবং ছয় মাসের জন্য এই রেট রাখা হয়েছে ৭.৭০ শতাংশ। পাশাপাশি যদি আপনি এক বছরের ঋণ গ্রহণ করেন তাহলে এই রেট ৭.৬৫ থেকে বেড়ে হয়েছে ৭.৭৫ শতাংশ।
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ছাড়াও ব্যাঙ্ক অফ বরোদা নিজের MCLR রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর অনুযায়ী ব্যাঙ্ক অফ বরোদা এক বছরের MCLR ৭.৭০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭.৮০ শতাংশ করে দিয়েছে। রেগুলেটারি ফাইলিং এর সময় ব্যাংক এই তথ্য জানিয়েছে। অর্থাৎ এবার থেকে যদি আপনি ব্যাঙ্ক অফ বরোদা থেকে ঋণ গ্রহণ করেন তাহলে ছয় মাসের ঋণে MCLR ৭.৫৫ শতাংশ থেকে বেড়ে হবে ৭.৬৫ শতাংশ। তিন মাসের জন্য ঋণ গ্রহণ করলে MCLR হবে ৭.৪৫ থেকে বেড়ে ৭.৫০ শতাংশ। আগামীকাল অর্থাৎ ১২ সেপ্টেম্বর থেকে এই নতুন সুদের হার কার্যকরী হবে ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…