Categories: দেশনিউজ

Weather Update: ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রঝড়! দেখে নিন আবহাওয়া আপডেট

আবারো শুরু হলো আবহাওয়ার উল্টোপাল্টা খেলা। আগামী কয়েকদিন থেকে আবারো কলকাতা এবং সারা দেশে পরিবর্তন হতে চলেছে আবহাওয়া। মৌসম ভবন বলছে, আগামী কয়েকদিনের মধ্যে রাজস্থান ও গুজরাটের বেশ কিছু জায়গায় গরমের কারণে জীবন দুর্বিসহ হওয়ার সম্ভাবনা আছে। আবার কিছু জায়গায় বৃষ্টির স্বস্তি নেমে আসার সম্ভাবনাও আছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা অনুসারে আগামী ২ দিনের মধ্যেই পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের একটি বড়ো জায়গায় বৃষ্টি হতে পারে।

বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে কয়েকটি জেলায় প্রবল বাতাস বইতে পারে। সেই কারণে একটা সময় পর্যন্ত গরম থেকে রেহাই মিললেও এই রেহাই খুব একটা বেশি সময়ের জন্য হবেনা। মার্চের দ্বিতীয় পাক্ষিকে রাজস্থান ও গুজরাটের একাধিক জায়গায় আবারো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। মূলত ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স এই আবহাওয়া পরিবর্তনের আসল কারণ। জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান-মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে ৪ মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরাখন্ড এবং পাঞ্জাবে ৪ মার্চ অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা। এরপরে এইসব এলাকায় আবারো শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ ও ৪ মার্চ উত্তরপ্রদেশে শক্তিশালী বাতাস বয়ার সম্ভাবনা আছে। মহারাষ্ট্র, দক্ষিণ মধ্যপ্রদেশ এবং গুজরাত ভিজতে চলেছে বৃষ্টিতে। পশ্চিম মধ্যপ্রদেশের একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে ৪ ও ৫ মার্চ। যদিও পূর্ব মধ্যপ্রদেশে ৫ ও ৬ মার্চ বিদর্ভে বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার থেকে প্রতি ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত দমকা হাওয়া চলতে পারে এই এলাকাগুলিতে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026