নিউজ

আজকের ঘটনার দায় রাজ্য সরকারকে নিতে হবে, তোপ দাগলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম

আজকের ঘটনা সম্পূর্ণ দায় নিতে হবে রাজ্য সরকারকে। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের পর আগামীকাল রাজ্য জুড়ে ১২ ঘন্টার বাংলা বন্ধের কথা ঘোষণা করলেন বাম সংগঠনগুলি। বাম দলনেতা মহম্মদ সেলিম (Md. Selim) বললেন, “যারা দাবি তুলছে, দুর্নীতির দিকে আঙুল তুলছে, তাদের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে।” পাশাপাশি আহতদের ক্ষতিপূরণ দিতে হবে বলে তিনি হুংকার দিলেন। এছাড়াও তিনি ঘোষণা করে দিলেন বামপন্থীরা দমবে না। সরকারের এই ভূমিকাকে তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করলেন। পাশাপাশি রাজ্যবাসীকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ সেলিম। এছাড়াও বাম এবং বাম সহযোগী দলের পক্ষ থেকে বিবৃতি দিলেন বিমান বসু (Biman Bose)।

আগেই এই কর্মসূচি ঘোষণা করা ছিল। সেই নিয়ে নবান্ন অভিযানের সামিল হতে কলেজস্ট্রিট চত্বরে দশটি বাম সংগঠনের কর্মী-সমর্থকরা জড়ো হয়েছিলেন। তারপর মিছিল শুরু হয়। ধর্ম তলায় ডরিনা ক্রসিং এর সামনাসামনি পৌছতেই মিছিলে বাধা দেয় পুলিশ। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় বাম সমর্থকদের। রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। শেষ পর্যন্ত লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটান পুলিশকর্মীরা। তারপরে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ও জলকামান ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। লাঠির আঘাতে আহত হন বেশ কিছু বাম সমর্থক। কাঁদানে গ্যাসের ফলে অনেক অসুস্থ হয়ে পড়েন।

এই ঘটনার প্রতিবাদে আবার মৌলালি তে অবস্থান-বিক্ষোভে বসেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। সেখানে তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশকে উদ্দেশ্য করে ঢিল ছোড়া হয়। বিপরিত পুলিশ তাদের বিরুদ্ধে জলকামান ছুড়ে আক্রমণ করে। পুলিশের লাঠিচার্জে আহত হয়ে মেডিকেল কলেজ এবং এসএসকেএম-এ অনেকে ভর্তি হন। এই ঘটনার পরবর্তীতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, “হাসপাতালে বহু ছাত্র-ছাত্রী রয়েছে।” এছাড়াও তিনি বলেন, “যাহাই ছাপান্ন, তাহাই নবান্ন।” কলকাতার রাস্তায় ব্যারিকেড করে পুলিশকে ছাত্রদের মোকাবিলা করতে হচ্ছে। এর থেকে লজ্জার মনে হয় আর কিছু হতে পারে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026