নিউজ

রাজ্যে ধর্ষণের ঘটনা টেনে মমতাকে কড়া মন্তব্যের বাক্যবাণে বিঁধলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম

সারা দেশ এখন হাথরসের ধর্ষণ কান্ড নিয়ে তোলপাড়। এর মধ্যে গতকাল শুক্রবার হাথরসে জান তৃণমূলের সাংসদের দলের প্রতিনিধিরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে জান। দফায় দফায় সেখানে বিক্ষোভ শুরু হয়। এমনকি এই একই ধারা জারি করা হয় দিল্লির ইন্ডিয়া গেটের সামনেও। কারণ, সেখানেও জমায়েত করে বিক্ষোভ দেখানো হয়। এমনকি ডেরেক ও’ব্রায়েন ও কাকলি ঘোষদস্তিদারদের কার্যত ধাক্কা মারে উত্তরপ্রদেশ পুলিশ।

এমনকি শনিবার এরই প্রতিবাদে বিকেলে মহানগরের রাজপথে নামেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা তারামণ্ডলের সামনে থেকে পদযাত্রা শুরু হয় সেখান থেকে মেয়ো রোডের গান্ধীমূর্তি পাদদেশ এসে পদযাত্রা শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রায় শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, করোনা চলাকালীন দীর্ঘ বেশ কয়েক মাসে আমার কিছু পরিচিত লোকজন মারা গিয়েছেন।

এই করোনা পরিস্থিতিতে আমার সেই খবর শুনে কষ্ট হয়েছে। কিন্তু এরকম কষ্ট হয়নি। কিন্তু এসবের মাঝেই এবার মমতাকে নিশানা করে বসলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। এসবই তাঁর ‘দ্বিচারিতা’ বলে উল্লেখ করেছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। রাজ্যে বিভিন্ন ধর্ষণের ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নানা কথা শোনান।

সেলিম বলেন, “উত্তরপ্রদেশের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। কীভাবে যোগী সরকার প্রশাসনকে কাজে লাগায় সবাই দেখেছে। প্রধানমন্ত্রী চুপ। মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার প্রতিবাদ মিছিল করলেন। সাংসদ প্রতিনিধিও পাঠিয়েছিলেন। রাহুল গান্ধীকে যখন ঢুকতে দেওয়া হয়নি। তখন গতকাল তাঁরা অ্যাকশন রিপ্লে করতে গিয়েছিলেন। তাদের আটকানোটা অন‍্যায়। কিন্তু  প্রশ্নটা হচ্ছে এই রাজ‍্যে যখন দাঙ্গা হয়েছে, ধূলাগড় সহ বিভিন্ন জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করেছি, মমতার সরকার আটকেছে। যে সাংসদ গেলেন তাঁর এলাকায় কামদুনির ঘটনা ঘটেছিল। উনি কি কখন‌ও গিয়েছিলেন? পার্কস্ট্রিটের ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন, কোনও রেপ হয়নি, সাজানো ঘটনা। কয়েকদিন আগেও রাজগঞ্জে প্রশাসনের কেউ যায়নি। আর এখানে তিনি নাটক করছেন! আপনি আচরি ধর্ম অপরে শিখাও”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026