নিউজ

ভবিষ্যৎ অনিশ্চিত তাই দেশের মেডিকেল কলেজে পড়ার ব্যবস্থা করা হোক, আবারো অনশনে ইউক্রেন ফেরত পড়ুয়ারা

যুদ্ধের কারণে মাঝ পথে ডাক্তারি পড়া থামিয়ে দিয়েই দেশে ফিরতে হয়েছে পড়ুয়াদের। ভবিষ্যৎ নিয়ে তাই চরম উদ্বেগে রয়েছে ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা। তাদের দাবি, দেশের মেডিকেল কলেজে অবশিষ্ট ডাক্তারি পাঠক্রম শেষ করার ব্যবস্থা করুক সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন ডাক্তারি পড়ুয়ারা।

নিজেদের দাবি নিয়ে দিল্লি রামলীলা ময়দানে ৫ দিন ধরে অনশন কর্মসূচি শুরু করেছেন এই ডাক্তারি পড়ুয়ারা। ২২ থেকে ২৭ শে জুলাই চলবে তাদের অনশন। পড়ুয়াদের সঙ্গে তাদের অভিভাবকরা অনশনে রয়েছেন বলে খবর। ইউক্রেনের ডাক্তারি কলেজে তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আকিল রাজা দাবি করলেন, ‘কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি ভারতেই আমাদের পড়ার ব্যবস্থা করা হোক। সরকারের উচিত আমাদের সাহায্য করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে আমাদের অনেক প্রত্যাশা।’

প্রসঙ্গত উল্লেখ্য, গতমাসে এই দেশের মেডিকেল কলেজে ভর্তি হবার দাবি নিয়ে দিল্লির যন্ত্র মন্তর প্রাঙ্গণে বিক্ষোভে বসেছিলেন বেশ কয়েকজন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়া। তাদের অভিভাবকদের সংগঠন পেরেন্টস অ্যাসোসিয়েশন অফ ইউক্রেন এমবিবিএস স্টুডেন্টস বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে বিষয়টি নিয়ে আগেও চিঠি লেখা হয়েছে। তবে তা বিফলে গিয়েছে বলে অভিযোগ। এই কারণেই এবার অনশনে বসতে হয়েছে পড়ুয়াদের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026