বিনোদন

দরিদ্র পরিবারে জন্ম, বাধ্য হয়ে হতে হয়েছিল নায়িকা, চিনতে পারছেন এই সুপারস্টারকে?

সোশ্যাল মিডিয়াতে বলিউড অভিনেত্রীদের ছোটবেলার ছবি মাঝেমধ্যেই ভাইরাল হতে থাকে। অনেকেই ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একটা চ্যালেঞ্জ দিয়ে থাকেন, আপনি কি এই অভিনেত্রী কে চিনতে পারছেন? সেরকম একটি নতুন চ্যালেঞ্জ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে সফল অভিনেত্রীদের মধ্যে একজনের ছোটবেলার ছবি আজ আমরা জোগাড় করে নিয়ে এসেছি আপনাদের জন্য। বলতে গেলে তিনি ভারতের সবথেকে সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন এবং একজন ডাকাতও তাকে তার সৌন্দর্য্যর জন্য তার কাছাকাছি আসতে চেয়েছিলেন। আশা করছি এতক্ষণে অনেকে এই অভিনেত্রী কে চিনতে পেরেছেন। কিন্তু যদি আপনি চিনতে না পারেন তাহলে বলে রাখি এই ছবিতে আপনি যে অভিনেত্রীকে দেখছেন তিনি হলেন মিনা কুমারী।

১৯৩৩ সালের ১ আগস্ট একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মিনা কুমারী। তার আসল নাম ছিল মেহেজাবিন। মিনা কুমারী আদতে কিন্তু নায়িকা হতে চাননি কিন্তু মাত্র চার বছর বয়সে তার বাবা থাকে ক্যামেরার সামনে নিয়ে আসেন তার সংসার চালানোর জন্য। মিনা কুমারি শিশু শিল্পী হিসেবে বেশ অনেকগুলি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নিজের চলচ্চিত্র জীবনে যতটা সফল, ব্যক্তিগত জীবনে সমানভাবেই হতাশা সম্মুখীন হয়েছেন। চলচ্চিত্র পরিচালক কামাল আমরহিকে বিয়ে করলেও তার বিবাহিত জীবন সুখের ছিল না কখনোই।

বাইজু বাউরা, পাকিজা, সাহেব বিবি ওর গুলাম, ফুল অর পাথর, দিল এক মন্দির, কাজল, এক হি রাস্তা, প্রীত পারাই এর মত ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন মিনা কুমারী। তবে তার আয়ুষ্কাল ছিল খুবই কম। মাত্র ৩৮ বছর বেঁচে ছিলেন তিনি। এই ৩৮ বছরে প্রায় ৯০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মীনা কুমারী। মাত্র ৩৮ বছর বয়সে লিভার ফেইলিওরের কারণে মারা যান তিনি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026