শ্রেয়া চ্যাটার্জি – কয়েক সপ্তাহ আগে এক কালো প্যানথারকে কর্নাটকের কাবিনী জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গেছে। যাকে একেবারে ‘দ্য জঙ্গল বুক’ এর বাঘীরা মত দেখতে । ঠিক ৩ দিন আগে একজন ফটোগ্রাফার একটা চিতা বাঘ আর পিছনে দাঁড়িয়ে থাকা এমনই এক ব্ল্যাক প্যান্থার এর ছবি তুলেছেন, দেখে মনে হচ্ছে চিতাবাঘের ছায়া যেন।
বন্যজীব ফটোগ্রাফার মিঠুন ২০১৯ সালে শীতকালে কাবিনি ফরেস্ট রিসার্ভ থেকে ছবিটি তুলেছিলেন। ছবিটি তুলে যখন থেকে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন উপরে লিখেছিলেন, ‘চিরকালীন দম্পতি, সায়া, কালো প্যান্থার, ক্লিওপেট্রা, চিতাবাঘিনী’। তবে এত সুন্দর স্বর্গীয় ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফারকে যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। এত সুন্দর ছবি তুলতে তার সময় লেগেছে পাক্কা ছয় দিন। সায়া আর ক্লিওপেট্রা যারা প্রায় চার বছর ধরেই একসঙ্গে রয়েছে। মিঠুন জানান, ‘বিপদে পড়া এক হরিন তাকে এই দৃশ্যের দিকে নিয়ে যায়।’
মিঠুন একজন বন্য জীব ফটোগ্রাফার। যিনি ‘দ্য ব্ল্যাক প্যান্থার’ ডকুমেন্টারিতে ন্যাশনাল জিওগ্রাফিক সঙ্গে কাজ করেছিলেন। কয়েকদিন আগে শাজ জং একটি কালো প্যানথার এর ছবি তুলেছিলেন। যা কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খেতে দেখা যায়। শাজ জানিয়েছেন, তাকে প্রথম দেখা গিয়েছিল ২০১৫ সালে। তিনি জানান, “গত আড়াই বছর ধরে তিনি এই চিতাবাঘের ছবি তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন। যদি সপ্তাহে একদিনও দেখতে পেতেন তিনি খুব খুশি হতাম।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…