দেবশ্রী রায়কে ঘিরে নাটক অব্যাহত। রায়দিঘীর এই তৃণমূল বিধায়ক কবে দলবদল করবেন তা নিয়ে জল্পনা চলছে বহুদিন ধরেই। কয়েকদিন আগে সল্টলেকে দিলীপ ঘোষের বাড়িতেই দেবশ্রীর সঙ্গে তাঁর বৈঠক হয় সংবাদমাধ্যমে জল্পনা ছড়ায়। যদিও মেদিনীপুরের সাংসদ বৈঠকের সত্যতা স্বীকার করে বলেন, ‘কী কথা হয়েছে, সেটা উনি আর আমিই জানি, আর তো কারও জানার কথা নয়।
উনি যে তৃণমূলে আছেন, তাতে কোনও সন্দেহ নেই। উনি আমার বাড়িতে এসেছিলেন, অনেক কথা হয়েছে। উনি এখন কী বলছেন, এটা ওঁর ব্যাপার।’ প্রসঙ্গত উল্লেখ করা যায়, দেবশ্রীকে এই বৈঠকের ব্যাপারে প্রশ্ন করা হলে উনি জানিয়েছিলেন, দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে শুধুমাত্র এনজিও সংক্রান্ত বিষয়েই।
দেবশ্রীর এই বক্তব্যও এদিন খারিজ করে দেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, ‘কী করতে এসেছিলেন উনি? আমি তো ওঁর আত্মীয় নই। আমি তো এনজিও চালাই না, দল চালাই। আমি কাউকে ডাকিওনি। দেখা করাটা সৌজন্য বলে করেছিলাম। উনি নিজে থেকেই এসেছিলেন।
এর সঙ্গেই তিনি আরও দাবি করেন, ‘দেবশ্রী হতাশায় ভুগছেন। উনি বিজেপিতে যোগ দিতে চান। কিন্তু এখনও যোগদানের পরিবেশ গড়ে ওঠেনি।’ তবে বিজেপির ভাবনার সাথে দেবশ্রীর ভাবনা মিলে গেলে দলে যোগদানে কোন বাধা থাকবে না বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…