বিনোদন

এগিয়ে গেল ‘মহাপীঠ তারাপীঠ’, ‘কৃষ্ণকলি’ এক নম্বরে, দুই নম্বরে রইল ‘মিঠাই’

ক্রমশ ‘মিঠাই’ জনপ্রিয় হয়ে উঠছে। এই মুহূর্তে ‘মিঠাই’-এর সঙ্গে টক্কর চলছে নামকরা সিরিয়ালগুলির। ফলে গত সপ্তাহের ‘সপ্তাহ সেরা’ মেগা ‘কৃষ্ণকলি’র ঘাড়ের কাছে চলতি সপ্তাহে নিঃশ্বাস ফেলছে ‘মিঠাই’। রেটিং চার্টে 10.2 পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘কৃষ্ণকলি’ এবং 10.1 পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘মিঠাই’।

গত বারের মতো এবারেও 9.2 পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘খড়কুটো’। ‘যমুনা ঢাকি’ এবারেও 9 পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানেই রয়ে গেছে। 8.2 পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘অপরাজিতা অপু’। সবাইকে চমকে দিয়ে সাধক বামাক্ষ‍্যাপার সাধনা সফল হয়েছে। 8 পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ‘মহাপীঠ তারাপীঠ’।

7.7 পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি’। অষ্টম স্থানে রয়েছে ‘দেশের মাটি’ ও ‘মোহর’। দুটি মেগাই পেয়েছে 7.4 পয়েন্ট। সব মিলিয়ে মোট 662 পয়েন্ট পেয়ে এগিয়ে গিয়েছে স্টার জলসা। জি বাংলার সংগ্রহে রয়েছে 635 পয়েন্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026