গোটা দেশে বিজেপির একমাত্র লক্ষ্যমাত্রা হলো যে প্রত্যেকটি রাজ্যে যাতে ডবল ইঞ্জিন সরকার দৌড়ায়। আর সেই উদ্দেশ্য সফল করতেই মেঘালয়ের ভোটে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে এসেছেন বিজেপির প্রথম সারির কর্মকর্তারা। মেঘালয়ের মহিলা ভোটারদের দলে টানতে বিশেষ প্ল্যান এনেছে গেরুয়া শিবির। তাই মেঘালয় বিজেপির ইস্তেহারে দেখা মিলেছে মহিলাদের জন্য ভুরি ভুরি আশ্বাস। তৃণমূলের ইশতেহারের পাল্টা বিজেপির ‘স্পেশাল স্কিম’। কি রয়েছে তাতে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
মেঘালয় রাজ্যে মহিলাদের হাত করতে এবার অন্যরকম ইশতেহার পেশ করেছে বিজেপি সরকার। স্বামীহিনা এবং একা মায়েদের ২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেঘালয় বিজেপি। এছাড়া তাদের বছরে দুটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং কন্যাসন্তান জন্মালে এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে আজ বুধবার বিজেপি প্রথম সারি নেতা জেপি নাড্ডা মেঘালয়ে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। তিনি জোর গলায় দাবী করেছেন যে এবারে মহিলাদের হাত ধরে এবং মহিলাদের বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে তৈরি হবে বিজেপি শাসনের ‘মেগা মেঘালয়’। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহারে মেঘালয় প্রশাসনের দুর্নীতি দূরীকরণের দিকে নজর দিয়েছে। সেই পয়েন্টকে ধরে নাড্ডাজি এও বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে মেঘালয়ে তৈরি হবে দুর্নীতির তদন্তের স্পেশাল টাস্ক ফোর্স।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…