ভাইরাল & ভিডিও

মাস্ক কেনার পয়সা নেই, বাবুই পাখির বাসা মাস্ক হিসেবে ব্যবহার করছেন এই ব্যক্তি

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে। প্রতিদিন বহু মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। দেশের এক্সপার্টরা মাস্ক ব্যবহার এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন ভাইরাসের থেকে বাঁচার জন্য। যদিও, সকলের পক্ষে এই মুহূর্তে মাস্ক কেনা সম্ভব নয়। একটি N95 মাস্কের দাম মোটামুটি ১০০ টাকার কাছাকাছি হতে পারে। এই পরিস্থিতিতে এতটা দামি একটা জিনিস কোন সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব হয়ে উঠছে না। তার পাশাপাশি দামি সাবান এবং স্যানিটাইজার ব্যবহার করাও অনেকের কাছে বিলাসিতার সমান।

এ রকমই একটি ঘটনা দেখা গেল তেলেঙ্গানায়, যেখানে এক ব্যক্তি ফেস মাস্ক না কিনতে পারায় পাখির বাসা মুখে পরে নিয়ে একটি মাস্কের মত জিনিস তৈরি করে ফেলেছেন। তেলেঙ্গানার মেহবুবনগর জেলার বাসিন্দা মেকালা কুর্মাইয়া এই অদ্ভুত একটি মাস্ক পরে স্থানীয় মন্ডল অফিসে নিজের পেনশন আনতে যান। তার কাছে মাস্ক কেনার পয়সা টুকু নেই। এই কারণে তিনি বাবুই পাখির একটি বাসা মুখে পরে নিয়ে সরকারি অফিসের সামনে পৌঁছে গিয়েছিলেন। এই ঘটনাটি দেখে সকলে অবাক হয়ে যান।

তার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে এবং বহু মানুষ তার এই অদ্ভুত কার্যকলাপ দেখে অবাক হয়ে গিয়েছেন। টুইটারে একজন নেটিজেন লিখেছেন, “মেকালা কূর্মাইয়া মাস্ক কিনতে না পারলেও তিনি একটি মাস্ক নিজে পরে রয়েছেন। তিনি মেহেবুবনগর জেলার বাসিন্দা এবং স্থানীয় মন্ডল অফিসে তার পেনশন নিতে এসেছেন একটি বাবুই পাখির বাসা পরে। খুব একটা ভালো ভাবে না হলেও তিনি চেষ্টা করেছেন। সরকারের তরফে এই সমস্ত মানুষদের সাহায্য করার জন্য মাস্ক বিতরণ করা উচিত।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026