খেলা

IND Vs PAK: আজ ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ, কি বলছে মেলবোর্নের ওয়েদার রিপোর্ট?

দীর্ঘদিনের অপেক্ষা শেষে আজ অর্থাৎ ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২২ গজে মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ক্রিকেটের রোমান্স অনুভবের এটাই সবচেয়ে বড় ম্যাচ বলে মনে করছেন ক্রিকেট প্রেমিরা। তবে চলমান রত বিশ্বকাপে সেই অনুভব থেকে বঞ্চিত হতে পারেন ক্রিকেটপ্রেমীরা বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হতে পারে আজকের হাই ভোল্টেজ ম্যাচ।

আজ মেলবোর্নের ২২ গজে মুখোমুখি হবে কথা চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। তবে অস্ট্রেলিয়ার আবহাওয়া বর্তমানে অন্য কথা বলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মেলবোর্ন কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর, আজ শুধুমাত্র বৃষ্টি নয়, সঙ্গে জোরালো ঝড়ের সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বেও চলতি সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টি হয়েছে মেলবোর্নে। আবহওয়া দপ্তরের মান্যতা অনুযায়ী, আজ শুধুমাত্র বৃষ্টি নয়, বৃষ্টির সাথে হতে পারে ঝড়।

আবহাওয়া দপ্তরের দেওয়া খবরের পর চিন্তার ভাঁজ পড়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি যদি বাতিল ঘোষণা করা হয় সেক্ষেত্রে ক্রিকেটের রোমাঞ্চ অনুভব করা থেকে বঞ্চিত থাকবেন ক্রিকেট প্রেমীরা। কারণ, সুপার-১২ এর কোন ম্যাচ দুর্ভাগ্যবশত মাঠে না গড়ালে সেই ম্যাচ পুনরায় আয়োজন করবে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সেক্ষেত্রে বাতিল ম্যাচের কারণে দুটি দলকে সমান পয়েন্ট বিভাজন করে দেওয়া হবে। অর্থাৎ, ১-১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে দুটি দলকেই। সেক্ষেত্রে সুপার ১২-এর প্রথম ম্যাচে থেকে সুপার-৪ এ যাওয়ার লড়াইয়ে দুটি দলই একই স্থানে অবস্থান করবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026