প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়ির নতুন ভার্সন এলো মার্কেটে, দেখুন কী কী থাকছে

লাক্সারি গাড়ি নির্মাতা কোম্পানি মার্সিডিজ বেঞ্জ আজকে ভারতে লঞ্চ করে দিয়েছে তাদের মেব্যাক সিরিজের একটি নতুন গাড়ি এস ক্লাস। মেব্যাক ফ্রিজের গাড়ি গুলি সাধারণত সারা দুনিয়ার সবথেকে বড় বড় রাজনীতিবিদ এবং বড় ব্যক্তিরা ব্যবহার করে থাকেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী পর্যন্ত এই সিরিজের একটি গাড়ি ব্যবহার করে থাকেন। Mercedes-maybach সিরিজের গাড়িতে আসল বিষয়টি এর ডবল এম লোগো। এছাড়াও অ্যাডভান্সড ইঞ্জিন এবং দুর্দান্ত কিছু ইন্টেরিয়ার ফিচার রয়েছে এই গাড়িতে। এই নতুন এস ক্লাস ৬৮০ গাড়িটি ভারতে লঞ্চ হচ্ছে ৩.২ কোটি টাকায়।

বর্তমানে ভারতে উপলব্ধ এস ক্লাস ৫৮০ গাড়িটির এক্স-শোরুম প্রাইস ২.৫ কোটি টাকা। এই কোম্পানির ভারতের এমডি এবং সিইও মার্টিন শেনক জানিয়েছেন, মার্সিডিস কোম্পানিটি এই বছর ভারতে তাদের নতুন দশটি গাড়ি লঞ্চ করতে চলেছে। এর মধ্যে কিছু ইলেকট্রিক গাড়িও থাকবে। ইলেকট্রিক গাড়ির সিরিজের মধ্যেই ইকিউএস গাড়িটি ভারতে উপলব্ধ হবে এই বছর। অন্যদিকে mercedes-maybach এস-ক্লাসে ১৯ ইঞ্চির ৫ হোল ফর্জড হুইল উপলব্ধ। এছাড়াও, রেট্রো মনোব্লক ডিজাইন থাকছে এই গাড়িতে। এই গাড়ির টায়ারগুলিকে অ্যাকটিভ নয়েজ অপটিমাইজেশনের সঙ্গে তৈরি করা হয়েছে।

এছাড়াও এই গাড়িতে ১.৩ মিলিয়ন মাইক্রোমিটার এর সাথে ডিজিটাল হেডল্যাম্প পাওয়া যাবে। এই গাড়িটি ৫.৭ মিটার লম্বা। ইন্টেরিয়ারের দিক থেকে এই গাড়ি অত্যন্ত অ্যাডভান্স এবং এখানে রাইডার সানরুফ, লাইট, সিট বেল্ট, গাড়ির দরজা বন্ধ করা সবকিছুই আপনি হাতের কিছু জেশ্চার এর মাধ্যমে করতে পারেন। এছাড়াও গাড়িতে ব্যবহার করা হয়েছে ৩০ টি স্পিকার। মেব্যাক গাড়িতে ভারতের লেভেল টু অটোনমাস ড্রাইভিং সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।

এছাড়াও সুরক্ষার জন্য গাড়িতে ব্যবহার করা হয়েছে ১৩টি উচ্চ ক্ষমতা বিশিষ্ট এয়ার ব্যাগ। Mercedes-maybach এসক্লাস লিমোসিন গাড়িতে আপনি পাবেন ২টি ইঞ্জিনের বিকল্প। প্রথম ইঞ্জিনটি ৪ লিটারের V8 ইঞ্জিন যা ৪৯৬ বিএইচপি পাওয়ার এবং ৭০০ ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনটি ৪৮ ভোল্টের মাইল্ড হাইব্রিড সিস্টেম এর সঙ্গে যুক্ত রয়েছে। দ্বিতীয় ইঞ্জিনটি ৬ লিটারের V12 ইঞ্জিন যেটি ৬০৩ বিএইচপি পাওয়ার আউটপুট এবং ৯০০ ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারে। এস ক্লাস সিরিজের ৫৮০ মডেলটি ভারতে তৈরি হবে। যদি গ্রাহক এই গাড়ির ৬৮০ মডেলটি কিনতে চান তাহলে তাকে বাইরে থেকে ইমপোর্ট করাতে হবে এই গাড়ি। তবে সেক্ষেত্রে, তাকে অতিরিক্ত ইমপোর্ট ডিউটি দিতে হবে। তবে হ্যাঁ, যদি কোন গ্রাহক ৬৮০ সিরিজের গাড়িটা কিনতে চান তাহলে, তিনি এই গাড়ি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026