অবশেষে রাজ্যবাসীর জন্য ভাল খবর। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যে ফিরছে শীতের আমেজ। সকাল থেকেই রোদের দেখা নেই রয়েছে স্যাঁতস্যাঁতে ব্যাপার। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গরমের একটু অস্বস্তি থাকবে।
আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তারা আরও জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়ে ঘূর্ণাবর্ত। এর প্রভাব পড়তে পারে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূল। আপাতত তিলোত্তমাতে এখনই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলীয় বাষ্পের দাপটে কোণঠাসা হয়ে পড়েছে উত্তুরে-পশ্চিমী বাতাস। তাই সকাল ছিল মেঘের দখলে আকাশ।
সকালের দিকে মর্নিংওয়ার্ক এবং কর্মস্থানের উদ্দেশ্যে রওনা হওয়া কিছু মানুষজনকে হালকা শীত পোশাক পড়তে দেখা যাচ্ছে। আবার রাতের দিকেও একই চিত্র দেখা যাচ্ছে কিছু কিছু এলাকায়। তবে বেলা বাড়তে শীতের পোশাকের প্রয়োজন নেই।
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে হালকা বৃষ্টি হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার রাজ্যবাসীর রাতের দিকে লেপ কম্বল ব্যবহার রেছেন করার সময় হয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা আরো জানিয়েছেন, নভেম্বরে রাজ্যবাসী সেভাবে জাঁকিয়ে শীত উপভোগ করতে না পারলেও, ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে কনকনে ঠান্ডার আমেজ পাবে বাংলার মানুষ। কথামতো ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…