ভাইরাল & ভিডিও

Viral: দুধ সাদা পোশাকে ‘মেরি জান’ গানের সাথে তাল মেলালেন সুন্দরী যুবতী, ভিডিও ভাইরাল

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি শ্রীতমা বৈদ্য নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বানশালী পরিচালিত আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কথিয়াওয়াড়ি’ বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। দর্শকমহলের পাশাপাশি বলিউডের অন্দরেও এই ছবির সাড়া ফেলেছিল। সম্প্রতি এই ছবির অন্যতম জনপ্রিয় হিট গান ‘মেরি জান’এর সাথেই নৃত্য পরিবেশন করেছেন শ্রীতমা।

এই ভিডিওটি প্রকৃতির মাঝে গাছ দিয়ে পরিবেষ্টিত একটি জায়গায় শুট করেছেন তিনি। ভিডিওটি বানানোর সময় শ্রীতমাকে সাদা রঙের অফ-শোল্ডার, ব্যাকলেস, ক্রপ টপে দেখা গিয়েছে। সাথে পরেছিলেন সাদা রঙের প্লাজো কাটিং প্যান্ট। মাত্র দু’দিন আগে নিজের ইউটিউব চ্যানেল ‘শ্রীতমা বৈদ্য’ থেকে ভিডিওটি শেয়ার করেছেন তিনি। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ৫২ হাজার ছাড়িয়ে গিয়েছে। তিনি নৃত্য পরিবেশনায় যে যথেষ্ট পারদর্শি, তা তার নাচ থেকেই স্পষ্ট। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে। তাদের মধ্যে সকলেই প্রশংসায় ভরিয়েছেন শ্রীতমাকে। ভিডিওর মন্তব্যবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্যের দেখা মিলবে।

Devparna Acharya

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026