আগামী মাসের শুরুর দিকে জার্মানি ও একুয়েডরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে দলে নেই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। ২৬ সদস্যের দলে জায়গা হয়নি আক্রমণভাগের অপর দুই তারকা ম্যানচেস্টার সিটির সের্হিও আগুয়েরো ও পিএসজিন আঞ্জেল দি মারিয়ারও।
জুন-জুলাইয়ে ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকায় খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তারা। কোপা লিবের্তাদোরেসে সেমিফাইনাল থাকায় প্রীতি ম্যাচ দুটিতে রাখা হয়নি বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের খেলোয়াড়দের। আর্জেন্টিনা দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আর্সেনাল গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। দলে ফিরেছেন উইঙ্গার এরিক লামেলা।
কোপা আমেরিকায় আয়োজকের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শাস্তি হিসেবে মেসিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে ফিফার ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে। এমনিতেও প্রীতি ম্যাচ দুটিতে খেলা হতো না মেসির। চোট কাটিয়ে বার্সেলোনার হয়ে মাঠে ফেরার পর আবার চোটে পড়েছেন তিনি।
৩২ বছর বয়সী এই ফুটবলার কবে নাগাদ চোট কাটিয়ে ওঠবে এ ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি কাতালান ক্লাবটি। বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল-ইদুনা-পার্কে ৯ অক্টোবর স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর একুয়েডরের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…