ভার্জিল ভ্যান ডাইক, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে ষষ্ঠ বারের জন্যে ব্যালন ডি-ওর জিতলেন বার্সা ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার গভীর রাতে প্যারিসে এই পুরস্কার জিতলেন মেসি। ২০১৫ সালের পর এই প্রথমবার তিনি জিতলেন এই পুরস্কার। গত বছরের বিজেতা ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, মেসির হাতে তুলে দিলেন এবারের ব্যালন ডি ওর। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক ও তৃতীয় স্থানে জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এদিনের অনুষ্ঠানে তার স্ত্রী, ও দুই পুত্রকে নিয়ে হাজির ছিলেন বার্সা তারকা। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে তিনি জিতেছিলেন এই পুরস্কার। গত সিজনে বার্সেলোনার হয়ে ৪৫ টি গোল করেছিলেন মেসি, এবং একাধিক গোলের পাসও বাড়িয়েছিলেন। বার্সেলোনার হয়ে গত বছর লা-লিগা জিতলেও চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হেরে ছিটকে যায় তার টিম। ব্যালন ডি-ওর পাওয়ার পর এখন মেসি মাঠে নেমে কি করেন সেটাই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…