বলিউড

Janhvi Kapoor: নুড মেকাপে মেসি লুক জাহ্নবীর, দেখেই তাপমাত্রা বেড়েছে নেটদুনিয়ার

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম এটি। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। থেকে থেকেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি আবারো নিজের মোহময়ী লুকের সূত্র ধরেই নজর কেড়েছেন গোটা নেটদুনিয়ার। ঘুম উড়িয়েছেন ভক্তদেরও। এই মুহূর্তে তার চোখের আবেদনে হারিয়েছেন অনেকেই।

বর্তমানের অভিনেত্রী হিসেবে জাহ্নবী কাপুর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। জাহ্নবী কাপুরের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক মিলবে। নিজের আসন্ন ছবির ঝলকও থেকে থেকেই তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না। আপাতত জাহ্নবী কাপুর নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজের বেশ কিছু বোল্ড ফটোশুটের ছবি শেয়ার করেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

অভিনেত্রীর সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলি দেখেই বোঝা গিয়েছে সম্প্রতি তিনি একটি বোল্ড ফটোশুটে অংশ নিয়েছিলেন। বলাই বাহুল্য, অভিনেত্রীর এই সাম্প্রতিক বোল্ড ফটোশুট লুক মন কেড়েছে অধিকাংশ নেটনাগরিকদের। ছবিতে নুড মেকাপে, মেসি হেয়ারে, ওয়ান সাইডেড অফ-শোল্ডাল হলুদ ডিজাইনার লং ড্রেসে দেখা মিলেছে জাহ্নবীর। মানানসই কানের দুলে পায়ে সোনালী রঙের স্টিলেটো পরেছিলেন তিনি। তার মায়াবী চোখের আবেদন রীতিমতো নেশা লাগিয়েছে তার অগণিত ভক্তদের মনে। এই মুহূর্তে নিজের এই সাম্প্রতিক লুকের জন্যই ভক্তদের পাশাপাশি সমগ্র নেটদুনিয়ায় চর্চিত শ্রীদেবী কন্যা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026