রাজ্য

৫০ % যাত্রী নিয়ে চলবে মেট্রো, শনি ও রবি পরিষেবা বন্ধ

করোনাভাইরাস এর মোকাবিলায় পশ্চিমবঙ্গে বিধিনিষেধের দিনক্ষণ আরো বৃদ্ধি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগামী ১৬ ই জুলাই শুক্রবার থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু করে দেওয়া হল মেট্রো পরিষেবা। সপ্তাহে ৫ দিন চলবে মেট্রো। শনিবার এবং রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ধীরে ধীরে কলকাতার করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এই কারণে ৫০% যাত্রী নিয়ে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নে তরফ থেকে জানানো হয় আগামী শুক্রবার থেকে ৫০% যাত্রী নিয়ে মেট্রো চলবে এবং তাতে সাধারণ মানুষ উঠতে পারবেন। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলবে কিন্তু শনিবার এবং রবিবার মেট্রো বন্ধ থাকবে সম্পূর্ণরূপে। মেট্রোর স্যানিটাইজেশন সব সময় করে রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি যাত্রীদের করোনাভাইরাস বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন।

কিন্তু দুঃখের বিষয় হলো এখনই লোকাল ট্রেন চালানোর জন্য কোন অনুমতি দেওয়া হয়নি। বিশেষজ্ঞদের বক্তব্য লোকাল ট্রেন ব্যবহার করেন মূলত সকলেই। এছাড়াও লোকাল ট্রেনে ভিড় নিয়ন্ত্রণ করা খুব একটা সহজ নয়, যেকোনো জায়গা থেকে মানুষ উঠতে পারে লোকাল ট্রেনে এবং এই ধরনের পরিবহনে কোনোভাবেই করোনাভাইরাস বিধি মেনে চলার সহজ হবে না। কিন্তু মেট্রো পরিষেবা ব্যবহার করবেন মূলত কলকাতা এবং আশেপাশের মানুষেরা। এই কারণে, মেট্রোতে ভির অনেকটা কম হবে এবং সংক্রমনের আশংকা আরো কম হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ মে থেকে সাধারণ মানুষের জন্য মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল। মেট্রো কর্মী এবং জরুরী পরিষেবা সঙ্গে জড়িত কর্মীদের জন্য শুধুমাত্র মেট্রো পরিষেবা চালু ছিল। সোমবার থেকে শনিবার পর্যন্ত মিলছিল পরিষেবা। সকাল আটটায় কবি সুভাষ এবং দক্ষিনেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়া শুরু হয়। অফিসে ব্যস্ত সময় ৮ মিনিট অন্তর করে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার এটাই দেখার পুরনো নিয়ম কার্যকর থাকবে নাকি নতুন নিয়ম নতুনভাবে তৈরি করবে মেট্রো প্রশাসন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026