অনেকেই কিন্তু ছুটির দিনে কলকাতা বইমেলায় যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন। শিয়ালদা থেকে সল্টলেক পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর মাধ্যমে অনেকেই বইমেলায় যাবেন বলে ঠিক করেছেন। কিন্তু বইমেলায় রবিবারগুলোতে আদৌ ইস্ট ওয়েস্ট মেট্রো কি চলবে? সেক্ষেত্রে কখন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে পরিষেবা শুরু হবে এবং কখন শেষ মেট্রো মিলবে চলুন জেনে নেওয়া যাক সেগুলোই।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে রবিবার একুশে জানুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে মোট ৮০টি মেট্রো চালানো হবে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর দিকে ৪০টি মেট্রো চলবে। অন্যদিকে বিপরীত পথে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চলবে ৪০টি মেট্রো। বেলা ১২:৫৫ মিনিট থেকে শুরু হবে পরিষেবা এবং রাত দশটা পর্যন্ত মেট্রো পরিষেবা চলবে। অন্যান্য রবিবার গুলোতেও এরকম ভাবেই পরিষেবা চলবে বলে জানা গিয়েছে মেট্রো সূত্রে। দুপুর ২:৫৫ মিনিট থেকে রাত্রি ৯:১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে।
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর উদ্দেশ্যে বেলা ১২ টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো পাওয়া যাবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ১:০০ টার সময়। অন্যদিকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ৩৫ মিনিটে। সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদা পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত্রি ৯:৪০ মিনিটে। ২১ জানুয়ারির পর ২৮ শে জানুয়ারিও এই একই টাইম টেবিল মেনে পরিষেবা চালানো হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো।
প্রসঙ্গত উল্লেখ্য, পাবলিশার্স এন্ড বুকসেলার গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে, এবারের বইমেলা শুরু হয়েছে বৃহস্পতিবার ১৮ই জানুয়ারি থেকে এবং আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত এই বই মেলা চলবে। প্রতিবছরের মতো এইবারেও সল্টলেকে করুণাময়ীর সেন্ট্রাল পার্ককে বেছে নেওয়া হয়েছে এই বইমেলার জন্য। আর সেই কারণেই ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চালানোর উপরে জোর দিচ্ছে কলকাতা মেট্রো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…