নিউজ

আরও বাড়ল মেট্রোর সংখ্যা, রবিবার থেকে তুলে দেওয়া হবে ই-পাস

কলকাতা: করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ লকডাউনের সময় লোকাল ট্রেনের পাশাপাশি স্তব্ধ হয়ে গিয়েছিল মেট্রো পরিষেবা। কিন্তু আনলক ফাইভ পর্যায়ে এসে শহরে গড়িয়েছে মেট্রোর চাকা। তবে করোনাকালে মেট্রো পরিষেবার মধ্যে অনেক নতুনত্ব এসেছে। যাদের কাছে স্মার্ট কার্ড আছে, তারা এখনও পর্যন্ত মেট্রো যাতায়াতের অগ্রাধিকার পাচ্ছে ই-পাসের মাধ্যমে। এমনকি মেট্রোর সময়সীমা এবং মেট্রোর সংখ্যা দুটোকেই নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আজ, সোমবার থেকে মেট্রো সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি আগামী রবিবার অর্থাৎ ২০ ডিসেম্বর থেকে ই-পাস তুলে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

প্রথমে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রবীণ নাগরিকদের জন্য, পরবর্তীকালে শিশু এবং মহিলাদের জন্য ই-পাস তুলে দেওয়া হয়। একমাত্র এটি কার্যকর ছিল পুরুষদের জন্য। কিন্তু এবার সেটাকেও তুলে দেওয়া হল। আগামী রবিবার থেকে ই-পাস ছাড়াই দিনভর পুরুষ যাত্রীরা যাতায়াত করতে পারবে বলে জানানো হয়েছে। মেট্রোর সংখ্যা বাড়ার সঙ্গে বর্তমানে সারাদিনে মেট্রোর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২১৬টিতে। যে সংখ্যা গতকাল, রবিবার ছিল ২০৬টি। মেট্রো বাড়ার ফলে সময়ের অন্তর কমেছে।এখন থেকে সাত মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।

তবে মেট্রো সময়ের অন্তর কমলেও শুরুর সময় এবং শেষের সময় অপরিবর্তিতই থাকছে। অর্থাৎ সকাল সাতটা থেকে পরিষেবা চালু হবে, যা শেষ হবে রাত সাড়ে নয়টা পর্যন্ত। মেট্রোর সংখ্যা আরও বাড়ানোর ফলে নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধা হবে এবং সামাজিক দূরত্ববিধি বজায় রেখে চলাফেরা করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026