রাজ্য

করোনা সংক্রমণ রোধে মেট্রোরেলে মানতে হবে যেসব নতুন নিয়মাবলী, জানুন

চলতি বছরের শুরুতে করোনা প্যানডেমিকের প্রভাব কিছুটা কমলেও বর্তমানে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সংক্রমণের হার। দেশের কয়েকটি রাজ্যে প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার সেইজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে জরুরী ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। সেখানে দীর্ঘক্ষন করোনার ভ্যাকসিন এর মাত্রা বাড়ানো নিয়ে ও করোনা সংক্রমণ কি করে ঠেকানো যায় তা নিয়ে কথা হয়। সেইসাথে মেট্রো কর্তৃপক্ষ আজ অর্থাৎ বুধবার রাতের দিকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে যা মেট্রোতে চড়তে গেলে মান্যতা করা আবশ্যক।

মেট্রো রেল কর্তৃপক্ষ আজ অর্থাৎ বুধবার রাতে একটি করোনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে মাস্ক ছাড়া মেট্রো স্টেশনের ঢোকা যাবে না। কেউ যদি না মাস্ক পড়ে থাকে তাহলে তাকে মেট্রোতে উঠতে দেবে না আরপিএফ। ক্রমবর্ধমান করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক বাধ্যতামূলক করছে মেট্রো। এছাড়া পুরনো দিনের মতো আবারো সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যক করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং প্রতিটি রাজ্যের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াকে আরো দ্রুত করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে প্রধানমন্ত্রী আজকে মাইক্রো কনটেইনমেন্ট জোন করার উপদেশ দিয়েছেন। বর্তমানে মহারাষ্ট্রে পাল্লা দিয়ে বাড়ছে করণা সংক্রমণ। গতকাল মঙ্গলবার সংক্রমণ হয়েছে ১৭ হাজারেরও বেশি মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এছাড়াও আজ থেকে বিএমসিতে ৫০ শতাংশ রোটেশন অ্যাটেনডেন্স চালু হবে। মহারাষ্ট্র ছাড়াও করোনার প্রভাব বেড়েছে আমেদাবাদ, সুরাট, ভাদোদারা, রাজকোট ইত্যাদি এলাকায়। সেই সমস্ত স্থানে ইতিমধ্যেই নাইট কার্ফু ২ ঘন্টা করে বাড়িয়ে দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026